1. admin@auchsangbad.com : admin :
২৪ ঘন্টা না পেরোতেই হত্যা রহস্য উদঘাটন আসামী আটক প্রশংসায় পরিদর্শক মাহবুবুর - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

২৪ ঘন্টা না পেরোতেই হত্যা রহস্য উদঘাটন আসামী আটক প্রশংসায় পরিদর্শক মাহবুবুর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২৮৩ বার পঠিত

সুমন ভট্টাচার্য

গাজীপুর মহানগর এর বাসন থানাধীন চান্দনা পূর্বপাড়া মফিজ উদ্দিন এর টিনসেড বাড়ীর পূর্ব পাশের কক্ষে চৌকির উপর ভিকটিম মোঃ আল আমিন (৩৫), হত্যা মামলার রহস্য উদঘাটন সহ ঘটনার সাথে জড়িত আসামী গ্রেফতার করেছে পিবিআই গাজীপুর জেলা পুলিশের পরির্দশক মাহবুবুর রহমান।গ্রেফতারকৃত আসামী ঘটনায় জড়িত মোঃ মাইদ হোসেন (২২)কে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন শৈলাট সাকিনস্থ জনৈক মোঃ বাচ্চু মিয়ার বাসা হতে গত ইং ৭ এপ্রিল সকালে গ্রেফতার করে পুলিশ পরির্দশক মাহবুবুর রহমান। পরে আসামীর হেফাজত হতে খুন হওয়া মোঃ আল আমীন এর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সুত্র জানায়, গাজীপুর এর বাসন থানাধীন চান্দনা পূর্বপাড়া মফিজ উদ্দিন এর টিনসেড বাড়ীর পূর্ব পাশের কক্ষে চৌকির উপর জনৈক মোঃ আল আমিন এর মৃতদেহ দেখে বাসার মালিকসহ স্থানীয় লোকজন জিএমপির বাসন থানা পুলিশ কে সংবাদ দেয়, বাসন থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সুরতহাল প্রস্তুতের সময় লাশের গলায় গামছা দিয়ে গিট দেওয়া ছিল, লাশ ফুলে পচা দুর্গন্ধ বের হয়েছে। অজ্ঞাতনামা খুনি বা খুনিরা মোঃ আল আমিনকে শ্বাসরোধ করে হত্যা করে প্রতিয়মান হয়।এই সংক্রান্তে নিহতের মা আকলিমা বেগম (৬৩) বাদী হয়ে জিএমপি বাসন থানার মামলা নং-১১ তারিখ-০৭/০৪/২০২৫ ইং ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু করেন।মামলাটি রুজু হওয়ার পরম মামলাটি পিবিআই এর সিডিউল ভূক্ত মামলা হওয়ায় আবেদনের প্রেক্ষিতে অত্র মামলাটি পিবিআই গাজীপুর জেলা অধিগ্রহন করেন।

অতিরিক্ত আইজিপি পিবিআই মোঃ মোস্তফা কামালের তত্তাবধান ও দিক নির্দেশনায় পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার, মোঃ আবুল কালাম আজাদ এর সার্বিক সহযোগিতায় মামলাটি পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মাহবুবুর রহমান তদন্ত করেন। পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান তথ্য উপাত্য সংগ্রহ করে মোঃ মাইদ হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পিবিআই পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ বলেন যে, এটি একটি নৃশংস হত্যাকান্ড। মোঃ মাইদ হোসেনকে আল আমিন বিকৃত কাম লালসা চরিতার্থ করার চেষ্টা করায় এবং ব্যাথা সহ্য করতে না পেরে মোঃ আল আমিনকে দুই হাত দিয়ে গলা টিপে হত্যা করে মৃত্যু নিশ্চিত করে এবং গলায় গামছা পেঁচিয়ে বিছানায় ফেলে রাখে। গ্রেফতারকৃত বিস্তারিত বর্ননা করে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!