1. admin@auchsangbad.com : admin :
বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা ও খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা ও খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

আলমগীর হোসেন- বাগমারা প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের পাইকপাড়া গ্রামে বাহার আলী ফাউন্ডেশনের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা করা হয়। বুধবার(৯ এপ্রিল) বিকেল ৫ ঘটিকার সময় পাইকপাড়া মাদ্রাসা মাঠে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এ সময় বক্তারা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের কথা ব্যক্ত করেন।বাগমারা সহ উপজেলার সকল ইউনিয়ন গুলোতে মাদকের পরিধি বিস্তারে আইন-শ্রৃঙ্খলা বাহিনীর সূদৃষ্টি কামনা করেন। এলাকার যুবকদের মাদক থেকে দুরে রাখতে খেলাধুলায় মনোযোগ বাড়াতে আহবান জানানো হয়।মাদক বিরোধী আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, বাগমারার কৃতিসন্তান শিশু সার্জারী বিশেষজ্ঞ ও বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ আলমগীর হোসেন, হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, শুভডাঙ্গা ইউনিয়ন বিট পুলিশিং এর সহকারী এ এস আই আঃ মোমিন,কনস্টেবল জিয়াউর রহমান,হাফেজ আঃ রশিদ,আউচপাড়া ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি এনামুল হক,সাংবাদিক সোহেল রানা,শরিয়তউল্লাহ সজীব,রায়হান সরকার,শামীম হোসেন প্রমূখ।মাদকের বিষয়ে কথা বললে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলেন,প্রশ্চিম বাগমারা এলাকায় মাদক ব্যপক বিস্তার লাভ করেছে। আমাদের পুলিশকে যে কোনো মাদকের ব্যপারে তথ্য দিলে আমরা কঠোর ব্যবস্থা গ্রহন করবো।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!