1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদীতে ছাত্রদল নেতা হত্যা মামলা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মানববন্ধন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কটিয়াদীতে ছাত্রদল নেতা হত্যা মামলা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৫১ বার পঠিত

ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদীতে চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘটিত হামলায় নিহত আশিক খাঁ’র হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।রোববার (০৬ এপ্রিল) দুপুরে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের সামনে মানিকখালী সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাসহ এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। এতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির মুখপাত্র সাব্বিরুল হক তন্ময়, মুমুরদিয়া ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহিউদ্দিন খাঁ, জাতীয় নাগরিক কমিটির উপজেলা প্রতিনিধি মতিউর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ফারদিন খান রাব্বী, আব্দুল আল রোমান, জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ইমরান খান, মসূয়া ছাত্রদল কর্মী নিরব আহমেদ ও স্থানীয় সমাজকর্মী শাহীন মিয়া প্রমূখ।বক্তাগণ আশিক খাঁর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বলেন, স্কুল কলেজের কমিটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালীদের অপরাজনীতির যে সংস্কৃতি তা জুলাই অভ্যুত্থানের পর কাম্য নয়।শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে মাফিয়া রাজনীতিবীদরা পদস্থ হলে শিক্ষার মানোন্নয়নতো হবেই না, বরং শিক্ষার পরিবেশ বিঘ্নিত হবে।হত্যাকাণ্ড ঘটার এতোদিন পেরিয়ে গেলেও মাত্র দুজন আসামী ধরেছে পুলিশ উল্লেখ করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন বক্তারা। তাছাড়া বিএনপির যে সকল কর্মী এই ঘটনার সাথে জড়িত তাদের শুধু অব্যাহতি না দিয়ে বহিষ্কারের দাবি করেন তারা।উল্লেখ্য, গত শনিবার (২২ মার্চ) চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বোর্ড কর্তৃক প্রেরিত তদন্ত কাজ চলাকালীন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল ও চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও কিশোরগঞ্জ জজ কোর্টের এপিপি রিয়াজুল ইসলাম সেবকের পক্ষের একদল উশৃঙ্খল লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে আশিক খাঁকে কুপিয়ে হত্যা করে।এ সময় ঢাকা শিক্ষা বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক মো. লোকমান মুন্সী, বোর্ডের সেকশন অফিসার মো. আহাদ খান, চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত হোসেন, জাতীয় নাগরিক কমিটি উপজেলা শাখার সদস্য মো. রঞ্জন খাঁসহ অন্তত দশ জন জখম হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!