
মোঃ মহিউদ্দিন সরকার প্রতিনিধিঃ কেন্দুয়া (নেত্রকোনা)
নেত্রকোনার কেন্দুয়ায় ৩ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় কবি জহিরুল হক এসেছিলেন আধুনিক সাংবাদিকতার অনন্য সংগঠন ” সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আমাদের পথচলা” কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাবে।এবার একুশে গ্রন্থমেলায় প্রকাশিত ৬ টি গ্রন্থ উপজেলা মিডিয়া ক্লাবে উপহার দিতে।প্রিয় কবি ক্লাবে আসার পর ক্লাবের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে হৃদয়ের গভীর ভালোবাসায় বরণ করে বক্তব্য দেন কবি বন্ধু মিডিয়া ক্লাবের সাধারন সম্পাদক ও সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মুখলেছুর রহমান বাঙ্গালী,সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কবি, গীতিকার ও শিক্ষক জনাব মোঃ শাহাবুল কাদির ভুঞা।এ সময় ক্লাবের পক্ষ থেকে কবির সৃষ্টিকর্মকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক ও কবি মঞ্জুরা আক্তার লিলি,নাট্যাভিনেতা ও সাংবাদিক মোঃ মহিউদ্দিন সরকার, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বিবি সি নিউজের ময়মনসিংহ বিভাগীয় প্রধান মোঃ লুৎফুর রহমান হৃদয়।কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি জহিরুল হক।সবশেষে উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি হিসেবে সমকাল সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা কবির সুস্থতা দীর্ঘায়ু কামনা ও কৃতজ্ঞতা জানিয়ে সভার কাজ সমাপ্তী ঘোষনা করেন।