1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহ ডিসির প্রত্যাহার দাবী করছেন সাংবাদিক নেতৃবৃন্দ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ময়মনসিংহ ডিসির প্রত্যাহার দাবী করছেন সাংবাদিক নেতৃবৃন্দ

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২৩৪ বার পঠিত

শিবলী সাদিক খানঃ

ময়মনসিংহে দৈনিক প্রলয় পত্রিকার ইফতার অনুষ্ঠানে সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে ঐক্যবদ্ধের আহবান জানিয়েছেন ময়মনসিংহ প্রেস ক্লাব সংস্কার কমিটির সভাপতি আলহাজ্ব শামসুল আলম খান। তিনি বলেন ময়মনসিংহ জেলা প্রশাসকের প্রত্যাহার করে তার বিরুদ্ধে তদন্ত দাবি করেছেন। ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম অরফ ফ্যাসিস্ট খ্যাত ডিসির পদোন্নতি প্রত্যাহারের দাবিও জানিয়েছেন।

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বিহীন প্রায় সাড়ে তিনশত ইটভাটার মধ্যে সিংহভাগ অবৈধ যার জেলা প্রশাসকের গোপনীয় ফান্ড (এল আর) নামে জমা করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। বিভিন্ন দিবসকে কেন্দ্র করেও হাতিয়ে নিয়েছে কয়েক কোটি টাকা।

এ ছাড়াও বিভিন্ন অবৈধ শিল্প কারখানা ক্লিনিক সহ বিভিন্ন প্রকল্পের দূর্নীতিও রয়েছে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে ইতিমধ্যে হাইকোর্টে একাধিক রিট দায়ের হয়েছে। চট্টগ্রাম সিটি মেয়র মীর নাসির উদ্দিনের পি এস থাকাকালীন সময়ে ফ্যাসিস্ট সরকারের ভুমিকায় ছিল তার মূল উৎস।

ময়মনসিংহ জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন কালে তার বিরুদ্ধে অসাধাচারণ সহ ৫ শতাধিক মাদরাসা শিক্ষক/শিক্ষিকাদের বেতন ও বোনাস আটকে দিয়ে অমানবিক কাজ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বহাল থেকে ময়মনসিংহ প্রেস ক্লাবের অবৈধ সভাপতি পদ আটকে সাংবাদিকদের ব্যবহার করে ফায়দা লুটে নিচ্ছে জেলা প্রশাসক মুফিদুল আলম। যার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতে একাধিক রিট পিটিশন দায়ের করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিক নেতা শামসুল আলম খান ডিসির বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত দাবী করছেন। এবং সাংবাদিকদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছেন বলে দাবী করেন।

জানা জায়, শুক্রবার (২৮ মার্চ) বিকেল ৪ টায় চরপাড়া মোড়ে সালতান রেস্টুরেন্টে দৈনিক প্রলয়ের আয়োজনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দৈনিক প্রলয় প্রত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক লায়ন মো মির্জা সোবেদ আলী রাজার সভাপতিত্বে ও দৈনিক আজকের বসুন্ধরা চীফ ক্রাইম রিপোর্টার শিবলী সাদিক খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্পাদক আজকের ময়মনসিংহ, ও দৈনিক ইনকিলাব এর বিশেষ সংবাদ দাতা, ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির সভাপতি বিশিষ্ট প্রবীন সাংবাদিক মো. শামসুল আলম খান।

এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক আবির প্রত্রিকার সম্পাদক ইউসুফ খান লিটন, আমার সংবাদের প্রতিনিধি আব্দুল্লাহ আল -আমীন, দৈনিক জনকণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি আলমগীর কবির উজ্জ্বল খান, বিজয় টিভির প্রতিনিধি আব্দুল হক লিটন, মোহনা টিভির প্রতিনিধি রুবায়েত বাপ্পি, ডিবিসি প্রতিনিধি এম হোসাইন বিনয়, সোনালী শীষ প্রত্রিকার নির্বাহী সম্পাদক জহর লাল দে, সময়ের কাগজের প্রতিনিধি সাদেকুর রহমান, দৈনিক বঙ্গ সংবাদ প্রতিনিধি গোলাম কিবরিয়া পলাশ, দৈনিক সমাচার প্রতিনিধি এজি জাফর, প্রলয়ের সহ- সম্পাদক আনিছুর রহমান, মফস্বল সম্পাদক মোমিন তালুকদার, স্টাফ রিপোর্টার রাকিবুল হাসান ফরহাদ। উপস্থিত ছিলেন, আশিকুর রহমান মিঠু, মাঈন উদ্দিন উজ্জ্বল, সৈয়দ সুলতান রহমান বাপ্পি, এনামুল হক ছোটন, মফিদুল ইসলাম লাভলু, বাবুল হোসেন, জুয়েল মিয়া, আমিনুল ইসলাম সেলিম সাজ্জাদ, তাসলিমা রত্নো প্রমুখ।

উল্লেখ্য, ইফতারের পুর্বে বিশেষ মোনাজাত করেন আমার সংবাদের প্রতিনিধি আব্দুল্লাহ আল -আমীন। মোনাজাতে দেশ, জাতি, সমাজ ও সংবাদপত্রের উন্নতি, শান্তি, সমৃদ্ধি এবং সমগ্র মানবতার জন্য হৃদয় নিংড়ানো দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!