1. admin@auchsangbad.com : admin :
সাবেক এমপি আফজাল হোসেন ডিবি হেফাজতে - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সাবেক এমপি আফজাল হোসেন ডিবি হেফাজতে

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৮৩ বার পঠিত

রাজ্জাকুন্নাহার সুমী

চার (৪) বারের নির্বাচিত কিশোরগঞ্জ-৫ আসনের বাজিতপুর নিকলী উপজেলার সাবেক সংসদ সদস্য আফজাল হোসেন-কে মেহেরপুর শহর থেকে গ্রেপ্তার করছে পুলিশ। গত রবিবার মধ্যরাতে শহরে সরকারি কলেজ মোড়ে একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মেহেরপুর সদর থানা অফিসার ইনর্চাজ (ওসি) মেজবা উদ্দিন বলেন, মেহেরপুর পৌর শহরে তাহের ক্লিনিক পাড়া মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে আফজাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবারে ভোরে মুজিবনগর উপজেলা সুনাপুর সীমান্ত দিয়ে আফজাল হোসেন ভারতে যাওয়ার কথা ছিল। আফজাল হোসেন বাজিতপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ৪ই আগষ্টে বাজিতপুর এমপি মার্কেট থেকে কয়েকশত রাউন্ড গুলি বর্ষন করে সাধারণ ছাত্র জনতার উপর।এতে বিএনপির নেতা হোসেন আলী মৃত্যু বরণ করেন। ৫ই আগষ্ট গণ – অভূত্থানের সময় সে বাজিতপুর তার নিজস্ব মার্কেট থেকে বিপুল পরিমাণ অস্ত্রধারী সন্ত্রাসীদের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার কাজে লাগিয়ে দিয়ে সে এম্বুল্যান্স দিয়ে দিলালপুর নদীর ঘাট থেকে স্পিডবোটে পালিয়ে যায়। আওয়ামীলীগের সরকার পালানোর পর তার বিরুদ্ধে বাজিতপুর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সরকার পরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার নামে ঢাকা দুদকে একটি মামলা রয়েছে। কমিশনার চৌধুরী আলম হত্যা মামলার সাথে তার নাম রয়েছে। আফজাল হোসেন ২০০৮ সালে রাজনীতিতে যোগ দেন এবং নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। টানা ৪ বারের সংসদ সদস্য তিনি আওয়ামীলীগের স্থানীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করে তার ভাইকে বিনা ভোটে পৌর মেয়র নির্বাচিত করেন, তার শেলক-কে চেয়ারম্যান বানায়, তার ভাগিনা ও কর্মচারীকে চেয়ারম্যান বানিয়ে এলাকার ব্যাপক সমালোচনার জন্ম দেন। বাজিতপুরে গত ১৬ বছরে বিএনপি, জামাত ও অন্যন্য রাজনৈতিক নেতাদের মাঠে নামতে দেইনি বলেও অভিযোগ রয়েছে। আফজাল হোসেন গ্রেপ্তারে খবর শুনে বাজিতপুরে তার ফাঁসির দাবীতে আনন্দ ও বিক্ষোভ মিছিল করেন অনেকে। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বিএনপির সাবেক এমপি তার ছেলে মুস্তাফিজুর মামুন, ঢাকা পলিটেকনিক্যাল এর সাবেক জিএস বদরুল আলম শিপু এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়। এ-বিষয়ে বাজিতপুর থানার অফিসার ইনর্চাজ মো: মুরাদ হোসেন বলেন আফজাল হোসেন সম্পর্কে অফিশিয়ালভাবে কোন সংবাদ জানা নাই। আন অফিশিয়ালভাবে সে ডিবি হেফাজতে আছেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!