
নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জ জেলাধীন কটিয়াদী উপজেলায় নজরুল একাডেমির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার কটিয়াদী নজরুল একাডেমির কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে কটিয়াদী নজরুল একাডেমির সহ সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আব্দুর রউফ খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, কটিয়াদী প্রেসক্লাবের আহবায়ক ও মুন্সী আব্দুল হাকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, কটিয়াদী সমাচারের প্রকাশক ও সম্পাদক সাংবাদিক সারোয়ার হোসেন শাহিন, কটিয়াদী প্রেসক্লাবের সদস্য সচিব ও কটিয়াদী উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাইনুল হক মেনু, কটিয়াদী নজরুল একাডেমির,উপদেষ্টা ও কটিয়াদী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মধুসূদন সাহা, সহ-সভাপতি সাজেদুর রহমান সেলিম,দেবাশীষ রায় পার্থ,সহ সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন খাঁ,কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সহ-সাধারণ সম্পাদক মাসুম পাঠান। এ সময় উপস্থিত ছিলেন,কটিয়াদী নজরুল একাডেমির সহ-সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক কাউন্সিলর আরিফুল হাসান উজ্জ্বল,আউচ সংবাদের সম্পাদক ও প্রকাশক কটিয়াদী নজরুল একাডেমি’র অন্যতম সদস্য এফ এম আব্বাস উদ্দিন, নজরুল একাডেমির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শাহিন, কটিয়াদী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কমর উদ্দিন,কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় কবি নজরুল ইসলাম,কবি আব্দুর রহমান রফিক,চারিপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাজহার আলম,এবং আলম,জাহাঙ্গীর সহ নজরুল একাডেমি’র উপদেষ্টা ও সদস্যবৃন্দ।