1. admin@auchsangbad.com : admin :
কেন্দুয়ায় ৫৩ বছর ধরে বাদ্যযন্ত্র ও বাঁশের আসভাবপত্র তৈরি করে মানবেতর জীবন যাপন করছেন হস্তশিল্পী আব্দুস সাত্তার - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কেন্দুয়ায় ৫৩ বছর ধরে বাদ্যযন্ত্র ও বাঁশের আসভাবপত্র তৈরি করে মানবেতর জীবন যাপন করছেন হস্তশিল্পী আব্দুস সাত্তার

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২৭৯ বার পঠিত

মোঃমহিউদ্দিন সরকার কেন্দুয়া প্রতিনিধিঃ

মানুষ যখন উন্নতমান কাঠের,স্টিলের খাট পালং ইত্যাদি আসভাবপত্র ব্যবহার করছেন এ সময় বাঁশের খাট,পালং,স্যুকেশ,দরমসহ গৃহস্থালি কাজের বিভিন্ন জিনিসপত্র সনাতনী পদ্ধতিতে তৈরি করে তা বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন নব্বই বছরের বৃদ্ধ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের চকসাদক কোনাপাড়া গ্রামের আ: সাত্তার।তিনি তার ছোট্ট একটি ঘরের আঙ্গিনায় প্রতিষ্ঠা করেছেন কাঠ দিয়ে দেশীয় বাদ্যযন্ত্র তৈরির কারখানা।লোহার ফ্রেম তৈরি করে হাতেটানা মেশিন বসিয়ে খুন্দাই কাজের মাধ্যমে সনাতনী পদ্ধতিতে তৈরি করছেন।স্বরাজ,দোতারা,একতারা,ডুগডুগি,খুঞ্জুরী,ঢোল,খমক,ঘাইল,বেলাইন ইত্যাদি। এ ছাড়া বাঁশ-বেতের মাধ্যমে তৈরি করছেন মাছ শিকারের চাঁই (বাইর), পলো,ঝুপড়া,চুপরা,উঁইচ,বৃষ্টি ফেরানোর পাতলা, বিভিন্ন প্রকার ঘুড়ি,বিছানা,খাট,পালং,দরম,স্যুকেশ,টেবিল,৩৫ ফুট লম্বা বাঁশের মই ইত্যাদি।ক্রেতা তার বাড়িতে এসে এসব জিনিস ক্রয় করে নিয়ে যান।মূল্য নিয়েও সমস্যা হয় না। খুব কম মূল্যেই এসব তৈরি জিনিসপত্র তিনি বিক্রি করে দেন।এর কারণ সম্পর্কে জানা যায়,তিনি অতি দরিদ্র হলেও শুধু ব্যবসার লাভের আশায়ই এ গুলো তৈরি করেন না।এ কাজকে তিনি শিল্প হিসেবে মনে করেন। তাই মনের মাধুরী মিশিয়ে একটু একটু করে এসব জিনিস তৈরি করেন। যে কারণে নিজে কাঠমিস্ত্রি হিসেবে ৫৩ বছর ধরে মানুষের বহু ঘরবাড়ি নির্মাণ ও ঘর সাজাতে আসভাবপত্র তৈরি করে দিলেও নিজে থাকবার একটি ভাল ঘর নেই তার। অত্যন্ত অর্থকষ্টে একটি মাত্র ভাঙ্গা ঘরে জীবনযাপন করছেন গ্রামপণ্যের অসাধারণ এক হস্তশিল্পী এই কারিগর আ: সাত্তার। গত শনিবার (১৫ মার্চ) সরেজমিনে তার বাড়িতে গেলে কথা হয় বৃদ্ধ কাঠমিস্তিরি আ: সাত্তারের সঙ্গে।প্রত্যন্ত অঞ্চলের চকসাদক কোনাপাড়া গ্রামে জন্ম গ্রহন করেন এই নিভৃতচারী শিল্পী। পিতা মৃত সমর আলী ওরফে লাবু মিয়া,মায়ের নাম নাইবের মা।নতারা বহু আগেই মারা গেছেন। তিনি জানান,একদম লেখাপড়া করেন নি। স্ত্রী মোছা: আবিয়া খাতুনকে নিয়ে সংসারে ৩ ছেলে নজরুল ইসলাম,হাবিবুর রহমান ও দীন ইসলাম,তাদের স্ত্রীরা এবং নাতি নাতনিদের নিয়ে ২১জনের একটি পরিবার। মাত্র সাড়ে ৩ শতাংশ ভূমিতে তাদের বসবাস। আ: সাত্তার জানান, প্রথম দিকে সখ করে এসব তৈরি করলেও পরে এটিই পেশা নেশা হয়ে উঠে। ৪০/৪৫ বছর পূর্বে উত্তর মাসকা গ্রামের ঘানি তৈরির কারিগর আ: জব্বারের কাছে কারুকাজের তালিম নেন,তিনিই ওস্তাদ।
এ সমস্ত আসভাবপত্র তৈরিতে কি কি যন্ত্রপাতি লাগে জানতে চাইলে তিনি বলেন,বাদ্যযন্ত্রদ্যযন্ত্র ও আসভাবপত্র তৈরি করতে- কাঠ,বাঁশ,চামড়া,ফিতা ইত্যাদি কিনে আনতে হয়।এসব জিনিসপত্রের দাম অনেক বেড়ে যাওয়ায় এখন আর পোষে না।খুব টানাপোড়েনে আছি।তা ছাড়া,বিদ্যুৎ চালিত খুন্দাইল মেশিন নেই।নিজে তৈরি হাতেটানা মেশিন দিয়ে প্রচুর পরিশ্রম করে এসব জিনিস তৈরি করি।এই সমস্ত জিনিস এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে।এগুলো জাদুঘরে স্থান পাওয়ার যোগ্য।তিনি আরও জানান,এই সমস্ত জিনিসপত্র তৈরি করতে দুইজন লোক লাগে।টাকা দিয়ে সহকারি রাখার মত সামর্থ নেই আমার।তাই যখন যাকে পাই তাকে দিয়েই দড়িটানার কাজটা করিয়ে নিই।এ কাজে সংসার চলে?এমন প্রশ্নের জবাবে এই শিল্পী বলেন,একদম চলে না। ঘরটা ভেঙ্গে পড়ছে মেরামত করতে পারছি না। ছেলেরা মিস্তিরি কাজ করলেও তারা আলাদা থাকে। এই শিল্পকর্ম তৈরিতে কি কি সরঞ্জাম- মানে যন্ত্রপাতি লাগে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বেশী কিছু লাগে না।একটি খুন্দাই মেশিন,কুইজবাটাল,রাউন্ডবাটাল,সাফবাটাল,বিলসা, মাথিম,করাত,হাতুড়ি,ফিতা,স্কেল ইত্যাদি। তিনি বলেন এক সময় বৈঠকি বাউল গান করতাম,এখন আর করি না।আমার তৈরি বাদ্যযন্ত্র দিয়ে শিল্পীরা যখন গানবাজনা করে আমার তখন খুবই আনন্দ হয়। তখন ভুলে যাই পেটে ভাত না থাকার কথা।তার স্ত্রী মোছা: আবিয়া খাতুন জানান,সারাজীবন মানুষটা কষ্টই করল।থাকার মত একটা ঘর পর্যন্ত নাই। সরকার যদি একটা ঘর,একটা খুন্দাইল মেশিন দিতো বাকি জীবনডা একটু শান্তি পাইতো।গ্রামের আব্দুল হাই,আব্দুর রহমান,মনিরুল ইসলাম,মহসিন আলম বাবুল বলেনসহ গ্রামের অনেকেই বলেন,তিনি একজন অসাধারণ গুণী মানুষ। সারাজীবন খুব কম লাভে এ কাজ গুলোই তিনি করে যাচ্ছেন।তাঁর তৈরি জিনিস মানুষ দেখতে আসে এটা আমাদের গর্ব। সরকারি পৃষ্ঠপোষকতা ও সহযোগীতা পেলে শেষ জীবনে একটু শান্তনা নিয়ে যেতে পারতেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!