1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহ প্রেস ক্লাবের কমিটিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না- হাইকোর্টের রুল জারি - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ময়মনসিংহ প্রেস ক্লাবের কমিটিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না- হাইকোর্টের রুল জারি

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৪৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

ময়মনসিংহ প্রেসক্লাবের অনির্বাচিত বর্তমান নির্বাহী কমিটিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন সাব কমিটির মাধ্যমে নতুন করে নির্বাচন করার আদেশ দেওয়া হবে না এই মর্মে রুল নিশি জারি করেছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন। রুলে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবসহ পদাধিকার বলে ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি ও ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অমিত রায়, সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন ও ময়মনসিংহ প্রেসক্লাব নির্বাচন-২০২৫ এর সাধারণ সম্পাদক প্রার্থী সাইফুল ইসলামকে আগামী ২৩ মার্চ ২০২৫ এর মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

ময়মনসিংহ প্রেসক্লাব নির্বাচন-২০২৫ এর ক্রীড়া সম্পাদক প্রার্থী এম এ মোতালেব এর দায়ের করা এক রীট পিটিশনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন বেঞ্চের বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান গত ৯ মার্চ এই রুল জারি করেছেন। রীটকারীর পক্ষে আইনজীবী ছিলেন সিনিয়র অ্যাডভোকেট ফজলুর রহমান ও সিনিয়র এডভোকেট আব্দুল হাই।

কোন নির্বাচন ও ভোটগ্রহণ ছাড়াই ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন গত ২ জানুয়ারি ২০২৫ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ময়মনসিংহ প্রেসক্লাবের নির্বাহী কমিটি ২০২৫ ঘোষণা করেন। ঐদিন বেলা ১২.৩০ টা থেকে প্রেসক্লাব সংস্কার কমিটির আহব্বায়ক মোঃ শামসুল আলম খান,মূখ্য সংগঠক শিবলী সাদিক খান,যুগ্ম আহবায়ক জহর লাল দে,আরিফ রেওগীর, আলমগীর কবির উজ্জ্বল,সুমন ভট্রাচার্য,গোলাম কিবরিয়া পলাশ,সাদেকুর রহমান,মফিদুল ইসলাম লাভলু,ইউসুপ খান লিটন,আশিকুর রহমান মিঠু,সেলিম আকন্দ,সারোয়ার জাহান জুয়েল,আব্দুল হাকিম,কামরুল হাসান,মোশারফ হোসেন জুয়েল,বিল্লাল হোসেন মানিক,দ্বীন ইসলাম সহ শতাধিক সাংবাদিক এজিএম স্থগিত ও কমিটি ঘোষণা না করে প্রেসক্লাব সংস্কারে দাবি জানিয়ে দীর্ঘ ৮ ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় জেলা প্রশাসন,উপজেলা প্রশাসন,যৌথ বাহিনী, পুলিশের কর্মকর্তা সকলেই উপস্থিত হয়ে সাংবাদিকদের বিভিন্ন দাবি অবহিত হয়ে এডিএম এর নেতৃত্বে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করা হলেও তারা কোন রকম নির্বাচন ছাড়াই কমিটি ঘোষণা করেন।অনির্বাচিত এই কমিটির সদস্যরা গত ৫ জানুয়ারি ২০২৫ দায়িত্বভার গ্রহণ করলে সমালোচনার ঝড় উঠে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!