1. admin@auchsangbad.com : admin :
কিশোরগঞ্জে এড.ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কিশোরগঞ্জে এড.ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১২৫ বার পঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

ফজলু তুমি কুয়ার ব্যাঙ-নাচতে গেলে ভাঙবে ঠ্যাং! হাসিনা গেছে যেই পথে- ফজলু যাবে সেই পথে!! এ রকম শ্লোগানে
কিশোরগঞ্জে সর্বজন শ্রদ্ধেয় লাখো আলেমের উস্তাদ আল্লামা আতহার আলী (রহ.) কে নিয়ে কটুক্তির জবাবে ফজলুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (১৪ মার্চ) বাদজুমা আল্লামা আতহার আলী রহঃ প্রতিষ্ঠিত ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণ থেকে
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বারবার দলবদলকারী নেতা এড.ফজলুর রহমানের মিথ্যা ও কটুক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে দলমত নির্বিশেষে আলেম ওলামা তথা কিশোরগঞ্জের তৌহিদী জনতার উদ্যোগে এক ঐতিহাসিক বিক্ষোভ মিছিল করে।

প্রতিবাদী বিক্ষোভ মিছিলটি বিএনপি নয় ব্যক্তি ফজলুর রহমানের বিরুদ্ধে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় শহীদী মসজিদ প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তারা বলেন বিভিন্ন সময় বিভিন্ন বক্ত্যবে বিএনপি চেয়ারপার্সনের কথিত উপদেষ্টা বাকশালি পুত্র বারবার দলবদলকারী নেতা আলেম ওলামা তথা ইসলাম ও ধর্মবিদ্বেষী কটূক্তিমূলক বক্তব্য প্রদান করে আসছিলেন। সর্বশেষ মরহুম আল্লামা আতহার আলী রহঃ বিরুদ্ধে মিথ্যা ও কটুক্তি মূলক বক্তব্য প্রদান করায় আমাদের ধৈর্যের বাদ ভেঙে দিয়েছেন। আমরা অনতিবিলম্বে এসব কটুক্তিমূলক বক্তব্য প্রত্যাহারসহ প্রকাশ্য ক্ষমা প্রার্থনার বহবান করছি। সেই সাথে ভবিষ্যতের জন্য হুশিয়ার করছি যেন ভবিষ্যতে এরকম কোন বক্তব্য থেকে তিনি বিরত থাকেন। আর যদি তিনি সংশোধন না হন তাহলে এর চেয়েও কঠিন কর্মসূচী দিয়ে তাকে উচিত শিক্ষা দেবে কিশোরগঞ্জের তৌহিদী জনতা।

এ সময় বক্তব্যে তাঁরা আরো বলেন, তাঁর ফ্যাসিষ্ট আর বাকশালী বক্তব্যে কিশোরগঞ্জে ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করেন। সেই সাথে বিএনপির ইমেজ রক্ষায় বিএনপিরও উচিত তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা।এ সময় কিশোরগঞ্জের সর্বোচ্চ ধর্মীয় বিদ্যাপিঠ জামিয়া এমদাদিয়ার সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ কিশোরদের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!