1. admin@auchsangbad.com : admin :
এনআইডি নিজেদের কাছে রাখতে নির্বাচন কমিশনের মানববন্ধন কর্মসূচি পালিত  - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

এনআইডি নিজেদের কাছে রাখতে নির্বাচন কমিশনের মানববন্ধন কর্মসূচি পালিত 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২৩১ বার পঠিত

মাফি মহিউদ্দিন কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ

আজ ১৩ মার্চ ২০২৫ ইং সকাল ১১ টার সময় জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ কমিশনের স্থানান্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে কিশোরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের ফটকে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে মানববন্ধন কর্মসূচির বক্তব্যে,হাবিবুর রহমান(ডাটা এন্ট্রি অপারেটর)বলেন, ২০০৭-২০০৮ সাল থেকে আমরা জাতীয় পরিচয় পত্র পরিষেবা দিয়ে যাচ্ছি। বর্তমান আমরা যারা সংযুক্ত আছি সকলেই দক্ষ। বাংলাদেশের সকল অফিস আদালতে জাতীয় পরিচয় পত্র গুরুত্বপূর্ণ ও আস্থার সাথে ব্যবহার হচ্ছে। এমন অবস্থায় আমরা মনে করি নির্বাচন  কমিশন ও জাতীয় পরিচয় পত্র কার্ড এর যে প্রকল্প তা অঙ্গাঅঙ্গী ভাবে জড়িত। জাতীয় পরিচয় পত্র সেকশন যদি আলাদা কোন মন্ত্রণালয়ের অধীনে চলে যায় তাহলে এনআইডি কার্ড ও ভোটার লিস্ট প্রত্যেকটার মাঝে দূরত্ব সৃষ্টি হয়ে যেতে পারে এবং প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। কাজেই আমরা যারা নির্বাচন কমিশনে কর্মরত আছি সরকারি ও প্রকল্পে  আমাদের একই সঙ্গে থাকাটা সময়ের দাবি। কৃষ্ণ চন্দ্র( সাট মুদ্রাক্ষরিক অপারেটর)বলেন,নির্বাচন কমিশন ও ভোটার আইডি কার্ড সেপারেট হওয়ার যে ষড়যন্ত্র এটা রুখে দেওয়ার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি। নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ডের যে কার্যকারিতা শুরু থেকে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে  চলে আসছে দুটি একে অপরের পরিপূরক।দুটি কার্যক্রম যদি ভিন্নার্থক হয় আলাদা আলাদা হয় সেবা পেতে জটিলতার সৃষ্টি হবে।কারণ ভোটার তালিকা  না হলে ভোটার আইডি কার্ড আসতে পারে না এর কেন্দ্র বা ভিত্তি হল ভোটার তালিকা দুটি দপ্তর যদি আলাদা হয় সাধারণ মানুষের সেবা পেতে ব্যাঘাত সৃষ্টি হবে। দুটি অঙ্গা অঙ্গী ভাবে জড়িত তাই আমি নির্বাচন কমিশনের আওতায় ভোটার আইডি কার্ড কার্যক্রম থাকার জন্য বিনীতভাবে সরকারের প্রতি আহবান জানাচ্ছি।

আকতার হোসেন বলেন,নির্বাচন কমিশন ও ভোটার আইডি কার্ড একই প্রকল্প ও রাজস্ব খাত। যদিও নির্বাচন কমিশনকে প্রধান ক্ষমতা দেওয়া হয়েছে।  আমরা আইডি কার্ডের সঙ্গে যারা জড়িত তারা যেন নির্বাচন কমিশনের সাথেই থাকি কারণ দুটি বিষয় পরোক্ষভাবে জড়িত। যদি আলাদা করা হয় সেবা পেতে ব্যাহত হবে, সময়ও লাগবে সাধারণ মানুষের ভোগান্তি হবে। এজন্য আমরা চাই নির্বাচন কমিশন ও ভোটার আইডি কার্ডের যে প্রকল্প এক অফিসে থাক এটাই আমাদের সরকারের প্রতি আবেদন। এসময় বিভিন্ন শ্লোগান লিখিত প্লেকার্ড নিয়ে উপস্থিত ছিলেন,দেলোয়ার হোসেন, রুজিনা আকতার, নয়ন চন্দ্র প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!