1. admin@auchsangbad.com : admin :
অষ্টগ্রামে ইফতার সামগ্রী বিতরণ করেছে মানবিক সংগঠন হিলফুল ফুযুল - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

অষ্টগ্রামে ইফতার সামগ্রী বিতরণ করেছে মানবিক সংগঠন হিলফুল ফুযুল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৩০৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে মানবিক সংগঠন হিলফুল-ফুযুল। রবিবার (১০ মার্চ ২০২৫ খ্রি.)মধ্য অষ্টগ্রাম (দালান হাটি) মুহাম্মদ ছায়েদ আলী সাহেবের বাড়ির প্রাঙ্গন ইফতার সামগ্রী বিতরণ করা হয়।দালানহাটি হিলফুল-ফুযুল যুব সংগঠনের প্রতিষ্ঠাতা-সভাপতি মাওলানা ক্বারী মুহাম্মদ নিজাম উদ্দিন আশরাফী’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৩ নং অষ্টগ্রাম সদর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, এ সময় উপস্থিত ছিলেন জনাবা, রিনা মেম্বার, রেকন মেম্বার,জনাব,হাবিবুর রহমান রিজভী,পল্লী ডা: মুহাম্মদ সাজেদুল ইসলাম বাবুল আশরাফী,মুহাম্মদ আব্দুস সালাম মাস্টার,মুহাম্মদ আল আমিন মিয়া,ছায়েদ আলী,মোছব মিয়া,,গেনু মিয়া,জজ মিয়া,রুবেল মিয়া,আনা মিয়া,সংগঠনের সদস্যবৃন্দদের মধ্যে উপস্থিতছিলেন,আল্লাদ মিয়া,সৌরভ,রবিন আহমেদ রুমন,হাকিমুল,নিরব প্রমুখ।সংগঠনের প্রতিষ্ঠাতা-সভাপতিঃ মাওলানা ক্বারী মুহাম্মদ নিজাম উদ্দিন আশরাফী জানান, ২০১৪ সালে সংগঠন প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর শীতবস্ত্র বিতরণ,রমযানে ইফতার সামগ্রী বিতরণ, অসহায়দের সহযোগিতা,রোগীদের চিকিৎসা সহায়তা,দরিদ্র ছেলে -মেয়ের বিবাহে আর্থিক সহায়তা ১৭ রমযানে ইফতার করানো-সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।তিনি আরো বলেন, “মানবতার সেবায় আমরা সবসময় মানুষের পাশে থাকতে চাই।সমাজের হৃদয়বান ও স্বচ্ছল ব্যক্তিদের সহযোগিতা পেলে আরও বেশি মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা সম্ভব হবে।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, এই সংগঠন এর মতো আমরা সবাই যদি সামর্থ অনুযায়ী অসহায় মানুষগুলোর পাশে এগিয়ে আসি তাহলে নিজ নিজ এলাকা দুস্থ-অসহায় মানুষগুলোর কষ্ট লাঘব হবে।একজন সুবিধাভোগী মুহাম্মদ ইলাল মিয়া বলেন,
“রমজান মাসে প্রতিদিন ইফতার যোগাড় করা আমাদের মতো নিম্নআয়ের মানুষের জন্য খুব কঠিন হয়ে পড়ে। এই ইফতার সামগ্রী পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি। আল্লাহ যেন এই সংগঠনের সকল সদস্যকে ভালো রাখেন।”আরেকজন সুবিধাভোগী মুহাম্মদ আরাফাত মিয়া জানান,“আমি একজন দিনমজুর। রমজানের সময় কাজ কমে যায়, তাই পরিবারের জন্য ইফতার জোগাড় করাটা অনেক কঠিন হয়ে পড়ে। এই ইফতার সামগ্রী আমাদের জন্য বড় সহায়তা।”

স্থানীয়রা এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের এই অস্থির সময়েও দালান হাটির সেচ্চাসেবী সংগঠন বিভিন্ন ভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে,যা প্রশংসনীয়।এ সময় সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে,খেজুর,চিনি,মুড়ি,ছোলা,এংকর ডাইল,আলো,পিয়াজ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!