
এসকে শাহীন নবাব,হোসেনপুর কিশোরগঞ্জ প্রতিনিধিঃ-
কিশোরগঞ্জের হোসেনপুরে বাংলাদেশ নির্বাচন কমিশন এসোসিয়েশনের উদ্যোগে জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার ১৩ই মার্চ সকালে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির আয়োজন করে হোসেনপুর উপজেলা নির্বাচন অফিস। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ উসমান গনি,সহকারী উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল আলম,ডাটা এন্ট্রি অপারেটর মোহাম্মদ গোলাম ছবুর,নাজমা আক্তার,আইডিইএ ২ প্রকল্পের কর্মচারী জুন্নুন আহমেদ।বক্তারা জাতীয় পরিচয় পত্রের যাবতীয় সেবা বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে থাকা নিরাপদ মনে করেন। বক্তারা আরো বলেন,ভোটার তালিকা ও এনআইডি প্রস্তুত একই হৃদপিণ্ডে গঠিত। একটি পরিবর্তন হলে অপরটির মৃত্যু ঘটবে। এদিকে তারা আইডিইএ ২ প্রকল্পের ২২৩১ জন জনবলের চাকুরী জাতীয়করণের দাবিও জানান।