1. admin@auchsangbad.com : admin :
সংগ্রামী সাংবাদিক ও ক্রীড়াবিদ মোহাম্মদ সাদেকুর রহমান সাদেক এর বিরুদ্ধে অপপ্রচার বন্ধ হোক! - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

সংগ্রামী সাংবাদিক ও ক্রীড়াবিদ মোহাম্মদ সাদেকুর রহমান সাদেক এর বিরুদ্ধে অপপ্রচার বন্ধ হোক!

  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৩৭৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখা সংগ্রামী মানুষ মোহাম্মদ সাদেকুর রহমান সাদেক। তিনি একাধারে সাংবাদিক, ক্রীড়াবিদ এবং রাজনৈতিক নেতা।দীর্ঘদিন ধরে তিনি সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে কাজ করে আসছেন। তবে তার এই সংগ্রামী পথচলা সহজ ছিল না।বিভিন্ন সময় তাকে হয়রানি, ষড়যন্ত্র ও প্রতিহিংসার শিকার হতে হয়েছে।মোহাম্মদ সাদেকুর রহমান সাদেক ময়মনসিংহের মুকুল নিকেতন স্কুলের ১৯৯৩ ব্যাচের ছাত্র ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন। লীলা দেবী শিল্ডকাপসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেকে প্রমাণ করেছেন। তিনি ময়মনসিংহ জেলা ক্রিকেট দলে খেলেছেন এবং জাতীয় পর্যায়ে ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন। তার ক্রীড়া নৈপুণ্যের জন্য ময়মনসিংহের ক্রীড়াঙ্গনে তার বিশেষ অবদান রয়েছে।

রাজনীতির প্রতি আগ্রহ থেকেই তিনি ১৯৯৯ সালে ময়মনসিংহ জেলা ছাত্রদলে যোগ দেন। তৎকালীন জেলা ছাত্রদল সভাপতি রতন আকন্দ ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক টুটুর নেতৃত্বে তিনি সক্রিয় রাজনীতিতে অংশ নেন। ১৯৯৫-৯৬ সালে ময়মনসিংহ জজ কমার্শিয়াল কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের প্রার্থী হিসেবে জেনারেল সেক্রেটারি (জি.এস.) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরবর্তীতে তিনি ময়মনসিংহ জেলা ছাত্রদলের সহ-ক্রিড়া সম্পাদক হিসেবে ২০০৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাকে একাধিকবার নির্যাতনের শিকার হতে হয়েছে। একবার তাকে গুলি করা হয়েছিল, যার চিহ্ন আজও তার শরীরে রয়েছে।

গত ১৭ বছরে বাংলাদেশে রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ায় সাদেকুর রহমান সাদেক নানাভাবে হয়রানির শিকার হয়েছেন। অভিযোগ রয়েছে, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীম ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর অনুসারীদের দ্বারা তার ১১ শতাংশ জমিসহ মোট ৯৯% সম্পত্তি দখল করা হয়েছে। সম্প্রতি গন্ধপা এলাকার রাশেদুজ্জামান নোমান নামে এক ব্যক্তি তার ১৮ শতাংশ জমি বিক্রি করেছেন, যা বাংলাদেশ ব্যাংকের একজন উর্ধ্বতন কর্মকর্তা কিনেছেন। এই ঘটনার মাধ্যমে প্রমাণ হয়, রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে তাকে সর্বস্বান্ত করার চেষ্টা করা হচ্ছে।

বর্তমানে সাদেকুর রহমান সাদেক দৈনিক সময়ের কাগজের ময়মনসিংহ বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে তিনি বাংলাদেশ লিগাল অ্যান্ড হিউম্যান রাইটস সার্ভিস ফাউন্ডেশনের ময়মনসিংহ মহানগর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি সবসময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পক্ষে ছিলেন এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখেছেন।তবে সত্য প্রকাশ করায় তিনি ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। অভিযোগ রয়েছে, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার অনিয়ম তুলে ধরার কারণে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। কিছু অসাধু সাংবাদিককে ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ ছড়ানো হচ্ছে।

সাংবাদিক সমাজের একাংশসহ সচেতন নাগরিকরা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানিয়েছেন। সাংবাদিক মোঃ শামসুল আলম খান বলেন,”সাদেকুর রহমান সাদেকের মতো সাহসী সাংবাদিক ও নেতাকে হয়রানি করা মানে সত্যকে দমন করার চেষ্টা করা। আমরা চাই, তিনি যেন নির্ভয়ে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ চালিয়ে যেতে পারেন।”এমন প্রতিহিংসামূলক ষড়যন্ত্র বন্ধ না হলে সাংবাদিক সমাজ ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তার সমর্থকরা।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!