1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
কূটনৈতিক বিশিষ্টজনদের সম্মানে জাতীয় পার্টি চেয়ারম্যানের ইফতার মাহফিল অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

কূটনৈতিক বিশিষ্টজনদের সম্মানে জাতীয় পার্টি চেয়ারম্যানের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৮১ বার পঠিত

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

হোটেল রেডিসনে কূটনৈতিক ও রাজনীতিবীদদের সম্মানে জাতীয় পার্টি চেয়ারম্যানের দেয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন

পবিত্র রমজানের এই দিনে আপনাদের সবার উপস্থিতি আমাদের সম্মানিত করেছে, আনন্দিত করেছে। জাতীয় পার্টির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি উষ্ণ অভ্যর্থনা ও মাহে রমজানের অভিনন্দন, “রমজানুল মোবারক”।সূর্য অস্ত যাবার সাথে সাথেই আমরা সারাদিনের উপবাস মানে রোজা ভাঙ্গবো ইনশাআল্লাহ্। এই ইফতার মাহফিলে শরীক হওয়ার জন্য সকলকে আমন্ত্রন জানাচ্ছি।রমজান শুধু খাবার এবং পানীয় গ্রহন থেকে বিরত থাকার মাস নয়। এই মাস আমাদের সংযম শেখায় সহমর্মিতা শিক্ষা দেয়। একজন মানুষ যখন রোজা রাখে তখন সে বুঝতে পারে, না খেয়ে থাকার কষ্ট কেমন। এই মাস আমাদের নতুনভাবে নিজেকে পরিশুদ্ধ হবার তাগিদ দেয়। মানুষের প্রতি সহানুভুতিশীল হওয়ার ও মমত্ববোধের শিক্ষা দেয়।

বর্তমানে দেশ ও জাতি একটা কঠিন সময় অতিবাহিত করছে। এর থেকে উত্তরন এখনকার বড় চ্যালেঞ্জ। ঐক্য বাংলাদেশের জন্য সবসময়ই শক্তি। বাঙ্গালী তাদের সকল আন্দোলন সংগ্রামে চরম সফলতা পেয়েছে যখন সমগ্রজাতি ঐক্যবদ্ধ হতে পেরেছে।কিন্তু এখন আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি অহেতুক দ্বন্দ্ব ঐক্য বিনষ্ট করছে। এমন বিভাজন দেখছি যা সমাজকে ক্ষত বিক্ষত করছে। এমন কার্যকলাপ চোখে পড়ছে যা আমাদের সমৃদ্ধ ও সহনশীল ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ন নয়।

আমরা যে বাংলাদেশকে চিনি এবং ভালবাসি সেখানে এমন ঘটনা অনভিপ্রেত। আমাদের জনগন সর্বদা শান্তি, সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধার মূল্য দিয়েছে। আমাদের অবশ্যই ঐক্যের পথকে নতুন করে আবিষ্কার করতে হবে।এই যাত্রা শুরু করার জন্য পবিত্র রমজান মাসের চেয়ে আর কি ভালো সময় হতে পারে? আসুন রমজান অনুপ্রানিত করে, এমন সহানুভূতির, সমঝোতার, বন্ধুত্বের চেতনাকে আমরা আলিঙ্গন করি। আসুন আমরা একসাথে হাতে হাত মিলিয়ে বাংলাদেশের জন্য একটি উজ্জল ভবিষ্যৎ গড়তে কাজ করি। এমন একটি ভবিষ্যৎ যেখানে শান্তি ও সম্প্রীতি বিরাজ করবে। একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ও সহনশীল হব।

জাতি হিসেবে বাংলাদেশ সবসময়ই ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বিদ্বেষ নয়’ নীতি লালন করেছে। এটি হল সেই পথপ্রদর্শক আলো, যা আন্তর্জাতিক মঞ্চে আমাদের পথকে আলোকিত করে। এটি অবশ্যই নিজস্ব সীমানার মধ্যেও আমাদের আলিঙ্গন করতে হবে।সম্মানিত সুধি, আমাদের সাথে এই বিশেষ সন্ধ্যা ভাগ করে নেয়ার জন্য আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। রমজানের রহমত, মাগফিরাত ও নাজাতের প্রাপ্তি এবং ঈদের আনন্দ আপনাদের হৃদয় এবং পারিপার্শিকতাকে সমৃদ্ধ করুক। আসুন বন্ধুত্ব ও সমঝোতার বন্ধনকে আরও শক্তিশালী করি।

কূটনৈতিকদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, বৃটিশ হাইকমিশনার সারা কুক, চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন,বাংলাদেশে নিযুক্ত নরওয়ে রাষ্ট্রদূত, রাশিয়ার উপ রাষ্ট্রদূত,নেপালের ফাস্ট সেক্রেটারি, যুক্তরাষ্ট্র, অষ্ট্রেলিয়া, সুইডেন,জার্মানি,ইইউ, ইরান,কসোভো,ইতালি,আর্জেন্টিনা,ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূতগণ।রাজনীতিবীদদের মধ্যে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, জাসদ (ইনু) যুগ্ম সম্পাদক- মোঃ মহসিন, ভাইস প্রেসিডেন্ট জুয়েল রহমান, ইসলামি ঐক্যজোট – যুগ্ম মহাসচিব মাহমুদুল হক হাফেজ্জী, বিশিষ্ট শিক্ষাবীদ ও জানিপপ এর চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

জাতীয় পার্টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র কো- চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুল হক চুন্নু, কো- চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য – মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এটিইউ তাজ রহমান, আব্দুর রশিদ সরকার, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আকতার, আলমগীর সিকদার লোটন, লিয়াকত হোসেন খোকা, শেরিফা কাদের, মোস্তফা আল মাহমুদ, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, মনিরুল ইসলাম মিলন, মাশরুর মওলা, এইচ এম শাহরিয়ার আসিফ, মোঃ জসিম উদ্দিন, মোঃ আরিফুর রহমান খান, চেয়ারম্যানের উপদেষ্টা – বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মমতাজ উদ্দিন, ইকবাল হোসেন তাপস, মোঃ খলিলুর রহমান খলিল, ইঞ্জিঃ মাইনুর রাব্বি চৌধুরী রুম্মন, জাহিদ হাসান লিমন, ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন, একে এম নূরুজ্জামান জামান, আলহাজ¦ আবু তাহের, এম জি রহমান মামুন, সাহাবুদ্দিন পাটোয়ারীর,  মোঃ বোরহান উদ্দিন, ভাইস-চেয়ারম্যান -সুলতান আহমেদ, নূরুন্নাহার বেগম, আহাদ ইউ চৌধুরী শাহিন, এম এ সোবহান, আকতার হোসেন দেওয়ান, মোহাম্মদ শাহজাহান মিয়া, যুগ্ম মহাসচিব শামসুল হক, শামীম আহমেদ রিজভী, জুবের আলম রবিন, চেয়ারম্যানের প্রেস সেক্রেটারী খন্দকার দেলোয়ার জালালী, সম্পাদক মন্ডলীর সদস্য কাজী আবুল খায়ের, মোঃ আঃ হান্নান, মাহমুদ আলম, এম এ রাজ্জাক খান, ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন, যুগ্ম সম্পাদক – এডভোকেট আবু তৈয়ব, সমরেশ মন্ডল মানিক, কেন্দ্রীয় নেতা – মাহবুবুর রহমান খসরু, নজরুল ইসলাম সরদার, মাহমুদুল হক মনি,জাতীয় কৃষক পার্টির আহ্বায়ক এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, সদস্য সচিব এম এ কুদ্দুস মানিক, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মেফতাহ উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ শান্ত, তরুণ পার্টির আহ্বায়ক – জাকির হোসেন মৃধা, সদস্য সচিব মোড়ল জিয়া উর রহমান, পবিত্র কোরআন তেলাওয়াত করেন – জাতীয় ওলামা পার্টির সদস্য সচিব – মুফতি ফিরোজ শাহ, জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক মারুফ ইসলাম তালুকদার প্রিন্স, সদস্য সচিব আরিফ আলী, মটর শ্রমিক পার্টির আহ্বায়ক মেহেদী হাসান শিপন, সদস্য সচিব মোঃ আব্দুর রহিমপ্রমূখ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!