1. admin@auchsangbad.com : admin :
রাজশাহীতে ডাকাত নেতা সহ আটক ১০ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

রাজশাহীতে ডাকাত নেতা সহ আটক ১০

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

আবুল হাশেম,স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীতে ডাকাত দলের নেতা আব্দুল আউয়াল ওরফে ডাকু আউয়ালসহ সংঘবদ্ধ ছিনতাই ও চাঁদাবাজ চক্রের সক্রিয় আরো ১০ জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-৫ রাজশাহীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার আসামিরা হলেন- হোসনিগঞ্জ এলাকার হাতেম কসাইয়ের ছেলে ডাকাত দলের নেতা আব্দুল আউয়াল ওরফে ডাকু আউয়াল (৪৫), তার সহযোগী দামকুড়ার ধুতরাবনা এলাকার মৃত আব্দুস ছাত্তারের ছেলে মো. সম্রাট (৩৮), আসাম কলোনী এলাকার আকবর আলীর ছেলে ছিনতাই ও চাঁদাবাজ চক্রের শান্ত ইসলাম (২২), রাণীনগর মোন্নাফের মোড় এলাকার আলমগীর হোসেনের ছেলে জিসান হোসেন (২৩), কাজলা এলাকার আফজাল হোসেনের ছেলে মাইন হোসেন আলিফ (১৯), মেহেরচন্ডী কড়ইতলা এলাকার রজব আলীর ছেলে শাকিল খান (২৩), পাঠানপাড়া এলাকার মো. আফরোজের ছেলে নাইম ইসলাম (২৫), একই এলাকার মৃত বাদশার ছেলে শরিফুল ইসলাম ওরফে সনি (৩২), কাশিয়াডাঙ্গার কাঁঠালবাড়িয়া এলাকার মো. সেলিমের ছেলে আকাশ হোসেন (২৩), চারঘাট উপজেলার চকমোক্তারপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সোহাগ আলী (২৮)।

এছাড়া কিশোর গ্যাং চক্রের অন্যতম সদস্য কাঁঠালবাড়িয়া গোবিন্দপুর এলাকার মো. জনির ছেলে জীবন ইসলামকে (১৬) গ্রেফতার করা হয়।র‌্যাব-৫ রাজশাহীর মিডিয়া উইং থেকে জানানো হয়,সন্ত্রাসী,সঙ্ঘবদ্ধ অপরাধী,মাদক,অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‌্যাব।বর্তমান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশক্রমে ও র‌্যাব ফোর্সেস সদর দফতরের দিকনিদের্শনায় দেশজুড়ে ডাকাতি, ছিনতাই,চাঁদাবাজি,ধর্ষণরোধে র‌্যাব-৫ এর দায়িত্বপূর্ণ এলাকা; রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনে দিনে-রাতে রোবাস্ট পেট্রোল ও পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।এছাড়া শহরের বিভিন্ন গুরত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন, ঢাকা রাজশাহী হাইওয়েতে যানবাহনে তল্লাশিসহ ছিনতাইকারী, ডাকাত ও অন্যান্য সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রকে ধরতে র‌্যাব-৫ এর কার্যক্রম চলমান রয়েছে।

সংস্থাটি আরও জানায়, রাতে রাজশাহী মহানগরীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।এ সময় তাদের নিকট হতে ডাকাতি ও ছিনতাই কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত ৪টি মোবাইল ফোন, ৪টি মানিব্যাগ, নগদ এক হাজার ৬৪৫ টাকা, ১টি ধারালো টিপ চাকু, ১টি চাঁদা আদায়ের রশিদ বই ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।ডাকু আউয়াল ও তার সহযোগী সম্রাট এর নামে পূর্বেও একাধিক ডাকাতি ও ছিনতাই এর মামলা রয়েছে।ছিনতাই ও চাঁদাবাজ প্রত্যেকেরই নামেই একাধিক মাদক,ছিনতাই ও চুরির মামলা রয়েছে।তারা সকলেই নগরীর নামধারী ছিনতাইকারী এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত।এছাড়া জীবন ইসলাম এলাকার কিশোর গ্যাং লিডার নামে পরিচিত।এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার করতে র‌্যাব-৫ এর এই আভিযানিক কার্যক্রম চলমান থাকবে বলেও জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!