1. admin@auchsangbad.com : admin :
মোহনপুরে কিশোর উদ্ধারসহ ২ জন অপহরণকারী আটক - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

মোহনপুরে কিশোর উদ্ধারসহ ২ জন অপহরণকারী আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫০ বার পঠিত

আবুল হাশেম,রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর মোহনপুর উপজেলার কামারপাড়া বাজারে এক কিশোরকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার সহযোগিতায় ভুক্তভোগী কিশোরকে উদ্ধার সহ দুইজন অপহরণকারীকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ১১ টার সময় কামারপাড়া বাজারের নিকটবর্তী এলাকা হাটরায় এ ঘটনা ঘটে। জানা গেছে, উদ্ধার হওয়া ওই কিশোরের নাম সাজ্জাদ হোসেন সৈকত (১৮)। সে নওগাঁর মান্দা উপজেলার সদর ইউনিয়নের ঘাটকৈর গ্রামের নুরুজ্জামান মন্ডলের ছেলে।এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন-রাজশাহীর মতিহার থানার বিনোদপুর এলাকার সেলিম রেজার ছেলে সজল (৩৩) ও একই এলাকার শামসুল হকের ছেলে মেহেদী হাসান (৩৫)।

পুলিশও স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁর মান্দায় বাবা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে এমন সংবাদ দিয়ে এক কিশোরকে অপহরণ চেষ্টা করে একদল যুবক। উদ্ধার হওয়া ওই কিশোর সাজ্জাদ হোসেন সৈকত বলে, ‘আমার বাবা নিয়ামতপুরে মাটিকাটা কাজে যাওয়ার কথা বলে বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে বেরিয়ে যায়। সকাল সাড়ে আটটার দিকে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি আমাদের বাড়ি এসে সড়ক দুর্ঘটনায় বাবা আহত হয়েছে বলে জানায়। এ সময় তাদের সঙ্গে থাকা মোটরসাইকেলে আমাকে তুলে নিয়ে ফেরিঘাট হয়ে রাজশাহীর দিকে যেতে থাকে। পথে কুসুম্বা এলাকায় পৌঁছে বাবা কোথায় জানতে চাইলে দুষ্কৃতিকারীরা আমার মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা করে এবং রাজশাহীর মোহনপুর উপজেলার কামারপাড়া বাজারের হাটরা এলাকায় পৌঁছালে স্থানীয় জনগণের সহযোগিতায় পুলিশ আমাকে উদ্ধার করেন।’

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, সাজ্জাদ হোসেন সৈকত নামের এক কিশোরকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদে দুষ্কৃতিকারীদের পিছনে ধাওয়া করা হয়। পরে রাজশাহীর মোহনপুর উপজেলার হাটরা এলাকায় স্থানীয় লোকজনের সহায়তায় দুইজন দুষ্কৃতিকারীকে আটকসহ ভুক্তভোগী সাজ্জাদ হোসেন সৈকতকে উদ্ধার করা হয়েছে। মোট ৪ জন দুষ্কৃতিকারী এই অপহরণের সাথে জড়িত ছিল বলে আমরা ধারণা করছি। অন্য ২ জন দুষ্কৃতিকারী পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!