1. admin@auchsangbad.com : admin :
কিশোরগঞ্জে জাতীয় দৈনিক "সকালের সময়"র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কিশোরগঞ্জে জাতীয় দৈনিক “সকালের সময়”র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জে দৈনিক সকালের সময়’র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটা,আলোচনা সভা ও মিষ্টি আপ্যয়নের মধ্য দিয়ে পালিত হয়েছে।গতকাল মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ৭ ঘটিকায় কিশোরগঞ্জ প্রেসক্লাবের ২য় তলার মিলনায়তনে “দৈনিক সকালের সময়” ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা,কেক কাটা ও মিষ্টি আপ্যায়নের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই সাংবাদিক আতাউর রহমান দিনারের কোরআন তেলাওয়াতের মাধ্যমে আরম্ভ হয়।দৈনিক সকালের সময় এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃখায়রুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে ও দৈনিক আজকের দর্পন এর জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান লিপন এর সঞ্চালনায় ৯ম বর্ষে পদার্পণ ও প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্ব বিশিষ্ট আইনজীবী এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা।

আমন্ত্রিত সাংবাদিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এ,কে নাছিম খান,কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক এড.শেখ মাসুদ ইকবাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী সোহেল,প্রেসক্লাবের কোষাধ্যক্ষ অধ্যাপক শফিকুল ইসলাম ফকির মতি,প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক সামছুল আলম সেলিম প্রমূখ।

এছাড়াও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কণ্ঠ’র জেলা প্রতিনিধি সফিক কবির,দৈনিক জবাবদিহি’র জেলা প্রতিনিধি ফারুকুজ্জামান,দৈনিক বাংলাদেশের খবর’র জেলা প্রতিনিধি আব্দুর রউফ ভূইয়া,দৈনিক কিশোরগঞ্জ’র বার্তা সম্পাদক খায়রুল ইসলাম,দৈনিক ঢাকার ডাক’র জেলা প্রতিনিধি মোস্তফা শাওন, ৭১ টিভির জেলা প্রতিনিধি সালেক হোসাইন রনি,চ্যানেল এস প্রতিনিধি মিজানুল ইসলাম বকুল, দৈনিক সংবাদ সারাবেলা’র জেলা প্রতিনিধি ইমরান আহমেদ,দৈনিক ভোরের কাগজ’র জেলা প্রতিনিধি হারিছ মিয়া,দৈনিক রুপালীদেশ’র জেলা প্রতিনিধি রায়হান আহমেদ,দৈনিক আমার বাংলাদেশ’র বার্তা সম্পাদক মনির আহমেদ, দৈনিক সময়ের কন্ঠ’র জেলা প্রতিনিধি সাব্বির আহমেদ, দৈনিক ডেলটা টাইমসের জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, আউচ সংবাদ অনলাইন পোর্টাল এর সম্পাদক ও দৈনিক ভোরের কথা’র জেলা প্রতিনিধি এফ এম আব্বাস উদ্দীনসহ স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবর্গরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বিগত সময়ে দৈনিক সকালের সময় ও প্রতিবেদকের প্রকাশিত বিভিন্ন সংবাদের প্রশংসা করেন। সেই সাথে “দৈনিক সকালের সময়”র সুন্দর আগামীর পথচলা যেন দেশ-জাতির কল্যাণে হয় সে আশাবাদ ব্যক্তসহ প্রত্রিকাটির অব্যাহত প্রকাশনার জন্য শুভকামনা জানান তারা।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!