1. admin@auchsangbad.com : admin :
সাংবাদিক শাহরিয়ার আরিফে হুমকির ঘটনায় বিএমইউজে’র নিন্দা প্রতিবাদ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সাংবাদিক শাহরিয়ার আরিফে হুমকির ঘটনায় বিএমইউজে’র নিন্দা প্রতিবাদ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০২ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

চ্যানেল 24 এর সিনিয়র রিপোর্টার শাহরিয়ার আরিফকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে কার্যনির্বাহী কমিটির পক্ষে বিএমইউজের কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।সেই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত হুমকিদাতাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। অন্যথায় তীব্র আন্দোলনের ঘোষণা দেন বিএমইউজে’র নেতৃবৃন্দ।মুঠোফোনে প্রাণনাশের হুমকির ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ইতোমধ্যে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক শাহরিয়ার আরিফ। জিডিতে তিনি উল্লেখ করেন, বিমানবন্দর থানা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন ওরফে ল্যাংড়া দেলোয়ার ৫ আগস্ট পরবর্তী সময়ে বিএনপির নাম ভাঙিয়ে মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে মামলা বাণিজ্য ও চাঁদাবাজি করে আসছিলেন।এ বিষয়ে চ্যানেল 24 বিস্তারিত তথ্য-প্রমাণসহ সংবাদ প্রচারিত হয়। প্রচারিত ওই সংবাদে তথ্য-প্রমাণসহ আরও উল্লেখ করা হয়, সড়ক দুর্ঘটনায় আহত দেলোয়ার পরিবর্তিত পরিস্থিতিতে ভোল পাল্টে প্রচার করছেন, তিনি আওয়ামী লীগের হামলার শিকার হয়ে আহত হয়েছেন। চ্যানেল 24 এ সংবাদ প্রচার হলে ক্ষেপে যান ল্যাংড়া দেলোয়ার। এ ঘটনার জের ধরে সাংবাদিক শাহরিয়ার আরিফকে প্রাণনাশের হুমকি দেয়া হয়।

এদিকে দেলোয়ারের মামলা বাণিজ্য ও চাঁদাবাজির ব্যাপারে অবগত হলে গত ২০ ফেব্রুয়ারি বিএনপির অঙ্গসংগঠন শ্রমিক দলের ঢাকা মহানগর উত্তরের প্যাডে সংগঠনের তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে ল্যাংড়া দেলোয়ার ওরফে দেলু দলের কেউ নয় বলে জানানো হয়।এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর উত্তরা পশ্চিম থানায় জুলাই হত্যাকান্ডের ঘটনায় হওয়া মামলায় আসামি হিসেবে নাম রয়েছে বিমানবন্দর থানা শ্রমিক লীগের সাবেক দপ্তর সম্পাদক দেলোয়ারের।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!