1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদীর রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কটিয়াদীর রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭১ বার পঠিত

ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয় ও বেথইর সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বয়ের উদ্যোগ আনন্দঘন পরিবেশে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০২৫ অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হাদিউল ইসলাম বকুল এর সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাহমুদুল ইসলাম। সার্বিক পরিচালনায় ছিলেন প্রধান শিক্ষক এম এ ইউসুফ মিয়া এবং ক্রীড়া পরিচালননায় ছিলেন জালাল উদ্দিন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,আবুল হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,মুহাইমিনুল ইসলাম আরিফ উপজেলা একাডেমিক সুপারভাইজার,পৌর বিএনপি’র সহ সভাপতি শাজাহান লস্কর,কবির হোসেন এডহক কমিটির সদস্য,নুরুল ইসলাম সংগ্রাম,প্রভাষক তরিকুল ইসলাম টিটু,সমাজসেবক সাইয়দুর রহমান,শফিকুর রহমান বাবলু, মেরাজ রাহিম,দ্বীন মোহাম্মদ,সাবেক কমিশনার আলী হোসেন,সমাজসেবক নুরুল হুদা,সিনিয়র শিক্ষক ফখর উদ্দিন ভূঞা,হাবিবুর রহমান,মাহবুবুর রহমান দিদার, মোস্তফা কামাল, মনোয়ারা বেগম,আফসানা জামিল,নন্দিতা রানী সরকার,নিশাদ সুলতানা ইভা, শাহরিন সুলতানা পুষ্প,রওশন আরা বেগম,সায়েম খান, বেথইর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা সাদেকা ইয়াসমিন হাসি,জবা রানী তালুকদার,নুসরাত জাহান সুবর্ণা,সোমা আক্তার,তাহমিনা রহমান,নুরুল হক দানা মিয়া, আনন্দবাজার বনিক সমিতির সভাপতি বাছির মিয়া প্রমুখ।সকাল ১০ টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলনের পর শুরু হয় শ্রেণিভিত্তিক ছাত্র-ছাত্রীদের পৃথক ক্রীড়া প্রতিযোগিতা।অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল আলম।ফলাফল সংরক্ষণে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা হাফিজুল হক ও ওমর ফারুক।অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয়ৃ স্থান অধিকারীদের মাঝে  আকর্ষণীয় পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাহমুদুল ইসলাম বলেন, খেলাধুলা মন ও শরীর সুস্থ রাখে। খেলাধুলা ও প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে। তিনি ক্রীড়াঙ্গনে নিজেকে তৈরি করে জাতীয় পর্যায়ে বিজয়ী হওয়ার লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!