1. admin@auchsangbad.com : admin :
আওয়ামীলীগ নেতা কর্তৃক বরখাস্ত,১০ বছর পর চাকরি ফিরে পেলেন কটিয়াদীর মাদ্রাসার সুপার - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

আওয়ামীলীগ নেতা কর্তৃক বরখাস্ত,১০ বছর পর চাকরি ফিরে পেলেন কটিয়াদীর মাদ্রাসার সুপার

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৪ বার পঠিত

ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের এম.এ মান্নান মহিলা দাখিল মাদ্রাসার সুপার মো. গোলাম মোস্তফা আওয়ামীলীগ নেতার রুশানলে পড়ে চাকরি হারিয়ে ১০ বছর পর ইউএনওর নির্দেশে স্বপদে পূণ:বহাল হলেন।উপজেলার জামায়াত,বিএনপির নেতা কর্মী ও এলাকার লোকজন ফুলের মালা দিয়ে সুপারকে স্বপদে বসান।মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি ও আওয়ামীলীগ নেতা এম এ মান্নানের অনৈতিক কাজে মাদ্রাসার সুপার মো. গোলাম মস্তোফা রাজি না থাকায় ২০১৪ সালে সুপারকে সাময়িক বরখাস্ত করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতন হওয়ার পর বরখাস্ত হওয়া সুপার সুবিচারের জন্য আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলামের নির্দেশ মোতাবেক গত রোববার সকালে মাদ্রাসায় যোগদান করেন মাওলানা মো. গোলাম মোস্তফা।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে সেক্রেটারী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল,কটিয়াদী পৌর যুবদলের সভাপতি প্রিন্স আজিজসহ প্রতিষ্ঠানের সহকর্মী, ম্যানেজিং কমিটি সদস্য,স্থানীয় নেতাকর্মী ও শিক্ষার্থীরা সুপারকে  ফুল দিয়ে বরণ করে নেন।এম.এ মান্নান মহিলা দাখিল মাদ্রাসার সুপার পদে  কর্মরত থাকাকালীন ২০১৪ সালের ১৮ অক্টোবর মাসে জাল সনদে শিক্ষক নিয়োগ ও অনুমতি ছাড়া প্রতিষ্ঠানের ১৮ টি গাছ বিক্রি করেন প্রতিষ্ঠানের সভাপতি। এই বিষয়ে মাদ্রাসার সুপার প্রতিবাদ করলে তৎকালীন সভাপতি আওয়ামী লীগের দোষর এম এ মান্নান সুপারকে সাময়িক বরখাস্ত করেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়,এম.এ মান্নান মহিলা দাখিল মাদ্রাসা সুপার মো. গোলাম মোস্তফাকে গত ১৮-১০-২০১৪ খ্রি. তারিখে সাময়িক বরখাস্ত করেন তৎকালীন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি।  সরেজমিনে তদন্ত করে দেখা যায় অত্র প্রতিষ্ঠানের পদত্যাগকারী সহকারী শিক্ষক (গণিত ও বিজ্ঞান) জাহাঙ্গীর আলম এর নিবন্ধন সনদ পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের অডিটে জাল প্রমাণিত হয়। তাঁর বেতন ভাতা সরকারী কোষাগারে জমা দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়। কিন্তু প্রতিষ্ঠাতা ও সভাপতি এম.এ মান্নান এটা না করার পক্ষে অবস্থান নিলে সুপার মো. গোলাম মোস্তফার সাথে তাঁর মতবিরোধ সৃষ্টি হয়। জাল নিবন্ধন সনদধারী সহকারী শিক্ষক (গণিত ও বিজ্ঞান) জাহাঙ্গীর আলম সভাপতির নিকটাত্মীয় হওয়ায় তাঁর এ অবস্থানের কারন। পরবর্তী সময়ে সভাপতি প্রতিষ্ঠানের ১৮টি গাছ বিক্রয় করেন এবং বিক্রয় লব্ধ অর্থ প্রতিষ্ঠানের ফান্ডে জমা দেননি।গাছ বিক্রিতেও সরকারী বিধি বিধান অনুসরণ করা হয়নি। এ সকল বিষয়ে রেজুলেশন করতে বললে সুপার  রাজী না হওয়ায় তিনি গোপনে জাল রেজুলেশন তৈরি করেন। পরবর্তীতে সভাপতি সুপার  মো. গোলাম মোস্তফাকে সাময়িক ও চূড়ান্ত বরখাস্ত করেন। চাকুরী হতে বরখাস্ত করার সরকারি বিধি বিধান মেনে করেননি।বেসরকারী শিক্ষকদের চূড়ান্ত বরখাস্ত করার ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা বোর্ডের পূর্ব অনুমোদন নিতে হয় যা সভাপতি নেননি।  সাময়িক বরখাস্ত চলাকালীন সময়ে খোরপোষ ভাতা দেয়ার কথা। সেটিও ভারপ্রাপ্ত সুপার হিসাবে যারা দায়িত্ব পালন করেছেন তাঁরা দেননি।সভাপতির অনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করেছেন বলে প্রতীয়মান হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন জানান, অন্যায় ভাবে সুপার মো. গোলাম মস্তোফাকে বরখাস্ত করা হয়েছে। তদন্ত করে আমি সত্যতার প্রমাণ পেয়েছি।
কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম জানান, এম.এ মান্নান মহিলা দাখিল মাদ্রাসার সাময়িক বরখাস্ত ছিল। মাদ্রাসা বোর্ডের চিঠি অনুযায়ী সুপারকে খোরপোষ ভাতা দেওয়া ও কর্মস্থলে নিয়মিত হাজির হয়ে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাকুরীতে পুর্ণ বহালের জন্য বোর্ডের আপিল এন্ড আরবিট্রেশনে একটি চিঠি পাঠানো হবে। বোর্ড পরবর্তীতে সুপারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!