
ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদীতে (কিশোরগঞ্জ-ভৈরব)আঞ্চলিক মহাসড়কে উজানভাটি পরিবহন নামের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ২স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেমঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে এ ঘটনাটি ঘটে।জানা যায়,নিহত আলী আকবর (১৩) মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।সে মধ্যপাড়া গ্রামের ফারুকের ছেলে এবং জুনায়েদ (১২) একই এলাকার ফেরদৌসের ছেলে।সে মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।নিহত দুজন চাচাতো ভাই।স্থানীয়রা জানায়,বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে তারা একটি মোটরসাইকেলে করে যাচ্ছিল।মধ্যপাড়া সড়কে একটি বাস তাদেরকে চাপা দিয়ে চলে যায়।এতে ঘটনাস্থলেই আলী আকবর নিহত ও জুনায়েদ আহত হয়।জুনায়েদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।ঘটনার পর শিক্ষার্থী ও উত্তেজিত জনতা সড়কে আগুন দিয়ে অবরোধ করে এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ প্রদর্শন করে।ঘটনার পর থেকে প্রায় দুই ঘন্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানান,খবর পেয়ে ইউএনওসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।স্থানীয়দের সঙ্গে কথা বলে যান চলাচল স্বাভাবিক করেছেন।