1. admin@auchsangbad.com : admin :
জামাত নেতা এ টি এম আজহারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

জামাত নেতা এ টি এম আজহারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৪ বার পঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) যহুরের নামাজবাদ কিশোরগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে শহরের শহীদী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে গুরুত্বপূর্ণ মেইন সড়ক প্রদক্ষিণ করে গৌরাঙ্গবাজারমোড়, কালীবাড়ীমোড় ও আখড়াবাজার মোড় হয়ে রথখলা দিয়ে বড় বাজার মোড়ে গিয়ে বিক্ষোভ মিছিলটি সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, জেলা সেক্রটারি মাওলানা নাজমুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যক্ষ তৈয়বুজ্জামান, সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, ঢাকা মহানগর উত্তর জামায়াতের মজলিসে শুরা সদস্য এ্যাড রোকন রেজা শেখ, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক আজুলুল হক, শহর জামায়াতে আমির মাওলানা আ.ম.ম. আব্দুল হক, সদর উপজেলা জামায়াতের আমির কারী নজরুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাসান আল মামুনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী বলেন, আমাদের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ১৩ বছরেরও অধিক সময় ধরে কারাগারে আটক আছেন। তাকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। তিনি বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে ন্যূনতম চিকিৎসা সেবাটুকুও দেওয়া হয়নি। ৫ আগস্টের পর অনেক মামলায় অনেকেই জেল থেকে মুক্তি পেয়েছে। কিন্তু এটিএম আজহারুল ইসলাম কেনো এখনও মুক্তি পায়নি।

তিনি আরও বলেন,আমরা বিশ্বাস করতে চাই,বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পরে যে সরকার গঠিত হয়েছে এই সরকারের আমলে কোন বৈষম্য থাকবে না।কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বৈষম্যতো রয়েই গেছে।মিথ্যা মামলায় ফাঁসির আসামিকে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে।আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামকে কেন এখনও মুক্তি দেওয়া হয় নাই।এই সরকারের আমলে রাজনৈতিক কোন কর্মসূচি দিতে হবে এটা আমরা ভাবতে পারি নাই।জামায়াত ইসলাম বাধ্য হয়ে আজকে সারা বাংলাদেশে এই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।অবিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তি দিতে দাবি জানান।।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!