1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে জমি বিরোধকে কেন্দ্র করে হামলা,লুটপাট ও হুমকির অভিযোগ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ময়মনসিংহে জমি বিরোধকে কেন্দ্র করে হামলা,লুটপাট ও হুমকির অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৮৫ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন রাঘবপুর এলাকায় জমি বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের উপর হামলা,লুটপাট ও হুমকির অভিযোগ উঠেছে।অভিযোগকারী মোছাঃ রাজিয়া বেগম (৪০) জানান,বিবাদী পক্ষের পাঁচজন ব্যক্তি তার পরিবারের উপর হামলা চালিয়ে গুরুতর জখম করেছে এবং তার বসত বাড়িতে লুটপাট চালিয়েছে।এ সময় তার পরিবারের সদস্যদের উপর মারধর করা হয় এবং তার মেয়ের কান থেকে স্বর্ণের দোল ছিনিয়ে নেওয়া হয়।এছাড়াও,বসত ঘর থেকে নগদ ৭০,০০০ টাকা ও একটি স্মার্টফোন লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

রাজিয়া বেগম আরও জানান, জমি বিরোধকে কেন্দ্র করে আগে থেকেই বিবাদী পক্ষের সাথে তার স্বামীর বিরোধ চলছিল।গত ১৩ অক্টোবর ২০২৪ তারিখে বিবাদী পক্ষ তার বাড়িতে এসে মারধর করে এবং খুনের হুমকি দেয়। এরপর তিনি ময়মনসিংহের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার পরবর্তী তারিখে বিবাদী পক্ষ মামলা প্রত্যাহারের জন্য তাকে হুমকি দিতে থাকে।গত ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বিবাদী পক্ষ তার বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের গুরুতর জখম করে।এ সময় তার বোন, মেয়ে ও পুত্রবধুও মারাত্মকভাবে আহত হন।

ঘটনার পর রাজিয়া বেগম ৯৯৯ এ কল করে পুলিশের সহায়তায় পরিবারের সদস্যদের উদ্ধার করেন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।তিনি আরও অভিযোগ করেন যে,বিবাদী পক্ষ তাকে ও তার পরিবারকে হুমকি দিয়ে বলেছে,যদি মামলা প্রত্যাহার না করা হয় তবে তাদের খুন করে লাশ গুম করে দেওয়া হবে অথবা রাতে বাড়িতে আগুন লাগিয়ে তাদের পুড়িয়ে মারা হবে।

রাজিয়া বেগম ইতিমধ্যে কোতোয়ালী মডেল থানায় একটি জিডি নং-১৫১৪, তাং-১৫/০১/২০২৫ দায়ের করেছেন এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। ঘটনার সত্যতা যাচাই ও তদন্তের জন্য পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!