
ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদীতে ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে কটিয়াদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উসমান গনি, উপজেলা কৃষি অফিসার মো. শফিকুল ইসলাম ভূঁইয়া,কটিয়াদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল,কটিয়াদী প্রেসক্লাবের আহ্বায়ক ফজলুল হক জোয়ারদার আলমগীর,উপজেলা শিক্ষা অফিসার খন্দকার আফজাল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রুবাইয়াত রানা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ইসরাইল,পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক,জালাল ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, কটিয়াদী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু সাঈদ ইকবাল,জাতীয় নাগরিক কমিটির নেতা মো. মতিউর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল আল রোমান প্রমুখ।