1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির কমিটি আহবায়ক মাজেদ,সদস্য সচিব মনি - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির কমিটি আহবায়ক মাজেদ,সদস্য সচিব মনি

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৮ বার পঠিত

সুমন ভট্টাচার্য ময়মনসিংহ

দীর্ঘ ৯ বছর পর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৫) রাতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম এনায়েতুল্লাহ কালাম এবং যুগ্ম আহবায়ক  মোতাহার হোসেন তালুকদার স্বাক্ষরিত ওই কমিটি ঘোষণা করা হয়।কমিটিতে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু কে আহবায়ক করা হয়।এছাড়াও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বর্তমান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভূঁইয়া মনিকে সদস্য সচিব করা হয়েছে।নতুন আহবায়ক কমিটি অনুমোদন দেয়ার পরপরই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন।

কমিটি ঘোষণার পর দলীয় নেতাকর্মীরা জানান,গত ১৭ বছর স্বৈরাচার আওয়ামী লীগের শাসনামলে উপজেলা বিএনপির শতশত নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে ঈশ্বরগঞ্জের বিএনপিকে টিকিয়ে রেখেছেন লুৎফুল্লাহেল মাজেদ বাবু।সর্বশেষ ২০২৪ সালের ৩০ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আর্থিক সহায়তা করার অভিযোগে সিটিটিসির(পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) একটি দল তাঁকে তাঁর গুলশানের বাসা থেকে তুলে নিয়ে আয়না ঘরে নিয়ে গিয়ে যায়।সেখানে ৫ দিন আটকে রেখে তাঁর ওপর চালানো হয় নির্যাতন।গুরুতর অসুস্থ হলেও তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়নি।পরে ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর তিনি ছাড়া পান।তিনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন,একজন মানবিক মানুষ।হাজারও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।তাই মাজেদ বাবুকে আহব্বায়ক করায় বিএনপির সকল নেতাকর্মীসহ সাধারণ জনগণ উচ্ছ্বসিত।

নবগঠিত কমিটির আহবায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন,বেশ কিছুদিন ধরে কমিটি নিয়ে উপজেলা বিএনপির ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আগ্রহ উদ্দীপনা বিরাজ করছিলো।প্রকাশিত কমিটিতে সকল নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করে তুলবে এই নতুন কমিটি।অপররিকে একই সময়ে ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির ৮৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।সেই কমিটিতে সাইদুল হককে আহবায়ক ও নুরে আলম জিকুকে সদস্য সচিব করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!