1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদীতে মসূয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কটিয়াদীতে মসূয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮২ বার পঠিত

ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদীতে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মসূয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিত ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল ১০ টায় মসূয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করা হয়।পরে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করেন অত্র বিদ্যালয়ের কুমলমতি শিক্ষর্থীরা।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মসুয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কটিয়াদী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন, কটিয়াদী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহমুদুল হাসান, উপজেলা পরিষদেও সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কটিয়াদী উপজেলা শাখার সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ জায়েদুল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক চান মিয়া, উপজেলা কৃষক দলের সদস্য সচিব হাজী মোহাম্মদ আলী, কটিয়াদী পৌর যুবদলের সদস্য সচিব মোঃ আজিজুল হক, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন রুমি, উপজেলা বিএনপি নেতা কামরুল ইসলাম বাবলু, ইউনিয়ন কৃষক দল নেতা আসাদুজ্জামানসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বৃন্দ এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রী বৃন্দ।বিভিন্ন ইভেন্ট প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেদেন অত্র বিদ্যালয়ের সভাপতি আরিফুর রহমান কাঞ্চন ও প্রধান শিক্ষক আবুল কাশেম শিশিসহ অতিথিবৃন্দ।অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে মসুয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কটিয়াদী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা ছাত্র/ছাত্রীরা তোমাদের পড়াশুনার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা ও সাহিত্য, সাংস্কৃতিক চর্চা করে নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তোলতে হবে। মা-বাবা ও শিক্ষকদের কথা শুনতে হবে। তোমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান মসুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীগণের মধ্যে প্রতি বছর মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। শুধু মেডিকেলে ভর্তির সুযোগ পেলেই হবে না, তোমাদের প্রস্তুতি নিতে হবে, যাতে দেশের ভালো ভালো মেডিকেল কলেজসহ দেশের বড় বড় বিশ^বিদ্যালয়ে ভর্তি হওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!