
মোঃ রফিকুল ইসলাম-বিশেষ প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলার মৌলভীপাড়ায় কবি বোরহান উদ্দিন এর বাড়িতে ৭ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রি: রোজ শুক্রবার বিকাল ৫ ঘটিকায় জিয়া উদ্দিন বাদশার মা স্মৃতি পাঠাগারের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা ও কবিতা পাঠের আসর।এতে সভাপতিত্ব করেন জিয়া উদ্দিন বাদশার মা স্মৃতি পাঠাগারের সভাপতি কবি বোরহান উদ্দিন।এতে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক জনাব আজিজুল হক সুমন, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বেসরকারি গ্রন্থাগার সমিতির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক জনাব মোঃ রুহুল আমীন।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা জামায়েতী ইসলামী বাংলাদেশ,এর আমীর মাও আ: জব্বার, বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতি পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি কবি ও ছড়াকার গোলাপ আমিন,বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতি পাকুন্দিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও রাজধানী টেলিভিশন পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি কবি আফসার উদ্দিন।এছাড়াও আরো যারা বক্তব্য রাখেন ফারুক মিয়া,মোঃ বজলুর রহমান,মো. নাজমুল হক,মো. রবিন সরকার,কবি ও গীতিকার মুখলেছুর রহমান আকন্দ, কবি রফিকুল ইসলাম খোকন,জিল্লুর রহমান,কণ্ঠশিল্পী হামিদ,হারুন অর রশিদ,জাহাঙ্গীর আলম,রফিকুল ইসলাম,পরশ আহমেদ,হুমায়ুন,রিফাত,উবায়দুল্লাহ আল ফরহাদ,জহির রায়হান,শাহিন আলম জয়,শিমুল ইউসুফ, সাজ্জাদ হোসেন প্রমুখ।অনুষ্ঠানে অত্র উপজেলার বিভিন্ন ইউনিয়নের লেখক,সাংবাদিক,শিল্পী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিভিন্ন পাঠাগারের প্রতিনিধিবৃন্দ কবিতা আবৃত্তি,হামদ ও নাত পরিবেশন করেন।