1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
ময়মনসিংহে মদপানে মৃত্যু ৩ - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

ময়মনসিংহে মদপানে মৃত্যু ৩

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৪ বার পঠিত

সুমন ভট্টাচার্য-ষ্টাফ রিপোর্টার

ময়মনসিংহের গফরগাঁওয়ে মদপানে তিন যুবকের মৃত্যু হয়েছে।এ ঘটনায় মাসুদ (৩৭) নামে এক যুবক অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের মদিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এ নিয়ে উপজেলাজুড়ে চাঞ্চ্যলের সৃষ্টি হয়েছে।আজ ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)ভোররাতে এবং সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।মৃত ব্যাক্তিরা হলেন- মদিপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে সুমন মিয়া (৩৫), একই এলাকার তামাদিপাড়া গ্রামের কিতাব আলীর ছেলে আব্দুল জলিল (৪৮) এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সোহেলপুর গ্রামের মাসুদ মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৩৮)।গফারগাঁও থানা ওসি মো. শিবিরুল ইসলাম জানান,মাসুদ গত মঙ্গলবার রাতে নিজাম উদ্দিনকে সঙ্গে নিয়ে ঢাকার ইব্রাহীমপুর থেকে তার খালাতো ভাই আব্দুল জলিলের বাড়ি গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের মদিপাড়া এলাকায় বেড়াতে আসেন।এ সময় তিনি একটি হুইসকি জাতীয় মদের বোতল সঙ্গে নিয়ে আসেন।রাতে জলিলের ঘরে বসে ৪ থেকে ৫ বন্ধু মিলে এই মদপান করলে সবাই অসুস্থ হয়ে পড়েন।এ ঘটনায় গতকাল বুধবার দিনভর তারা বমি করতে থাকলে শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়।পরে পরিবারের স্বজনরা বিষয়টি টের পেয়ে রাতে জলিল,নিজাম ও মাসুদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪ টার দিকে জলিল ও নিজাম মারা যান।এ ঘটনায় অসুস্থ সুমন মিয়া নামে আরও একজন গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায় বলে নিশ্চিত করেছেন আবাসিক মেডিকেল অফিসার ডা. ইমতিয়াজ হোসাইন।জানা গেছে হাসপাতালে সুমন মিয়া নামে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে।তবে তিনি হাসপাতালে আসার আগেই মৃত্যুবরণ করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!