1. admin@auchsangbad.com : admin :
ভালুকায় নাবালিকা মেয়েকে ধর্ষনের ঘটনা চাপা দিতে বাদিকে হুমকির অভিযোগ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ভালুকায় নাবালিকা মেয়েকে ধর্ষনের ঘটনা চাপা দিতে বাদিকে হুমকির অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১২৭ বার পঠিত

ভালুকা প্রতিনিধিঃ-

ময়মনসিংহের ভালুকায় নাবালিকা মেয়েকে ধর্ষনের ঘটনা ধামা চাপা দিতে বাদীকে বিবাদীর পরিবার কর্তৃক হুমকির অভিযোগ উঠেছে।জানা যায়,পাগলা থানার কান্দিপাড়া গ্রামের বাসিন্দা শ্রী রবিলালের মেয়ে সন্ধ্যা রানী তার মা ফুলমতি রানী ও বোন সুবর্না রানীকে নিয়ে ভালুকা উপজেলার ছোট কাশর গ্রামের জরিনা বেগমের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি ফ্যাক্টরিতে চাকুরি করছেন। সন্ধ্যা রানীর ছোট বোন সুবর্না রানী (১৪) ছোট কাশর মিজান মাস্টার স্কুল এন্ড কলেজে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। ঘটনার দিন ১৭ জানুয়ারী সন্ধ্যা রানী ও তার মা বাজারে ও কর্মস্থলে অবস্থান করার সময় সুবর্না রানী পানির জন্য বেসিনে গেলে বাসার মালিকের ছেলে মো. জাকির তাকে পিছন থেকে জাপটে ধরে।পরে মো. মনিরের সহযোগিতায় সুবর্ণা রানীকে জোরপূর্বক জাকিরের ঘরে ঢুকিয়ে বস্ত্র হনন করে ধর্ষন করে।এ সময় সন্ধ্যা রানী বাসায় ফিরে জাকিরের ঘর থেকে সুবর্না রানীর চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে এগিয়ে গিয়ে দরজায় শব্দ করে দরজা খুলতে বললে জাকির রুমের সিলিং বেয়ে তার মায়ের ঘরে চলে যায়।পরে সন্ধ্যা রানী সুবর্না রানীকে উদ্ধার করে তার মায়ের ঘরে নিয়ে ঘটনার বিস্তারিত জানতে পারে এবং তার মা ফুলমতি রানী বাসায় ফিরলে তাকে জানায়।পরে আশপাশের লোকজনকে অবগত করলে জাকিরের পরিবার বিষয়টি ধামাচাপা দিতে চেষ্টা করে।এ ঘটনা কাউকে না জানানোর জন্য জাকিরের পরিবার হুমকি অব্যাহত রেখেছে।পরে এ ঘটনায় সন্ধ্যা রানী বাদী হয়ে কাশর গ্রামের মৃত. বিল্লাল হোসেনের ছেলে মো. জাকির (২২) ও জালাল উদ্দিনের ছেলে মো. মনির (৩২) কে আসামী করে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।মডেল থানার অফিসার ইনচার্জ শামছুল হুদা খান জানান অভিযোগ পেয়েছি ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!