1. admin@auchsangbad.com : admin :
কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় নিহত অসুস্থ যুবক মুর্শিদ মিয়ার ঔষধ কেনা হলোনা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় নিহত অসুস্থ যুবক মুর্শিদ মিয়ার ঔষধ কেনা হলোনা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১১৭ বার পঠিত

মুহাম্মদ কাইসার হামিদ,কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সিএনজি চালিত অটোরিকশা ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে মুর্শিদ মিয়া (৪২) নামে এক যুবক নিহত হয়েছে।সোমবার (২৭জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার দ্বাড়িয়াকান্দি-ডুমরাকান্দা রাস্তার উত্তর সালুয়া সরকার বাড়ি নামক স্থানে সড়ক দূর্ঘটনার শিকার হয়ে নিহত হন তিনি।মুর্শিদ মিয়া উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া গ্রামের আব্দুল হাসিমের ছেলে।জানা যায়,বাড়ি থেকে সিএনজিযোগে ঔষধ আনার জন্য কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওয়ানা হয়ে দ্বাড়িয়াকান্দি-ডুমরাকান্দা রাস্তার উত্তর সালুয়া সরকার বাড়ি নামক স্থানে আসামাত্র দ্বাড়িয়াকান্দি থেকে আসা অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজিটি।এসময় অটোরিকসার যাত্রী জেলার পাকুন্দিয়া উপজেলার চরকোনা গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. নাসির উদ্দিন (২৮) কয়েকজন লোক নিয়ে গুরুতর আহত মুর্শিদ মিয়াকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল কান্তি মল্লিক বলেন,নিহতের শরীরের বিভিন্ন জায়গায় কাটাজনিত আঘাতের চিহ্ন রয়েছে।হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।নিহতে বড় ভাই মস্তু মিয়া (৬০) বলেন,ঔষধ আনার জন্য তার ছোট ভাই মুর্শিদ মিয়া কুলিয়ারচর সরকারি হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে সড়ক দূর্ঘটনায় মারা যায়।আর ঔষধ নেওয়া হলোনা তার।তিনি আরো বলেন মুর্শিদ মিয়ার স্ত্রী সহ ৮ বছরের ১ছেলে ও ৫ বছরের ১ মেয়ে সন্তান রয়েছে।এখন তাদের কি উপায় হবে? তাদের কে দেখবে?এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন,মুর্শিদ মিয়ার মরদেহ উদ্ধার করে থানায় আনার পর পরিবারের কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে তাঁর মরদেহ হস্তান্তর করা হয়েছে।তবে এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!