1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে সাংবাদিকদের সাথে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ময়মনসিংহে সাংবাদিকদের সাথে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২৭৬ বার পঠিত

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ বিভাগের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় সভা আজ, ২৮ জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গণমাধ্যম সংস্কার কমিশনের আয়োজনে বিভাগের নেত্রকোনা,শেরপুর,জামালপুর ও ময়মনসিংহ জেলার শতাধিক সাংবাদিকের সাথে এ সভা অনুষ্ঠিত হয়।গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদের নেতৃত্বে মতবিনিময় সভায় কমিশন সদস্য আখতার হোসেন খান ও মোস্তফা সবুজ অংশগ্রহণ করেন।সভার প্রথম পর্বে উপস্থিত সাংবাদিকগণ সংস্কার কমিশনের কাছে বিভিন্ন প্রস্তাবনা পেশ করেন।সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নিশ্চিতকরণ,সম্মানজনক বেতন কাঠামো বাস্তবায়ন, মিডিয়া হাউজগুলোর যথাযথ তদারকি,সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়ন,প্রশিক্ষণের ব্যবস্থা,সাংবাদিক সুরক্ষায় আইন প্রণয়ন, জব সিকিউরিটি প্রভৃতি বিষয়সমূহে সংস্কার কমিশনের পদক্ষেপ কামনা করেন।গণমাধ্যমের সংস্কারে বিভিন্ন পরামর্শ কমিশনের সদস্যগণ লিপিবদ্ধ করেন।কমিশন প্রধান বলেন, গণমাধ্যমের সার্বিক উন্নয়নে সংস্কারের বিষয়টি কমিশনের হাতে না থাকলেও সাংবাদিকদের সুপারিশসমূহ সরকারের কাছে পৌঁছে দেয়া হবে।গণমাধ্যমের সংস্কার করা জরুরি।প্রেস কাউন্সিলকে কার্যকর করতে হবে।সাংবাদিকদের সুরক্ষায় নীতিমালা প্রণয়ন এবং তা কার্যকর করা প্রয়োজন।স্বাধীন সাংবাদিকতার পরিবেশ এবং সাংবাদিকদের মর্যাদা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।বেতন কাঠামো নির্ধারণ ও ওয়েজবোর্ড যথাযথ বাস্তবায়ন বিষয়ে সুপারিশ করা হবে।তিনি বলেন,সাংবাদিক ইউনিয়নগুলোকে সকল বিভক্তির ঊর্ধ্বে উঠে কার্যকর করতে হবে।সাংবাদিকদের পেশার স্বার্থেই একতাবদ্ধ শক্তিশালী সাংবাদিক ইউনিয়ন গঠন জরুরী।আর তা নিশ্চিতে সাংবাদিকদেরই সর্বাগ্রে পদক্ষেপ গ্রহণ করতে হবে।কমিশন প্রধান বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের কাছ থেকে প্রাপ্ত সুপারিশসমূহ গুরুত্ব সহকারে সরকারের কাছে পৌঁছে দেয়া হবে বলে জানান।মতবিনিময় সভায় ময়মনসিংহ বিভাগের চার জেলার বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মীগণ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!