
মোঃ নজরুল ইসলাম,কটিয়াদী প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা উর্মিত ভূঁইয়ার মেজো ছেলে মনিরুল হাসান রানার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে,ডায়বেটিস,দীর্ঘ দুই বছর যাবত অসুস্থ,চিকিৎসকদের পরামর্শে ভারতে দুই দুইবার চিকিৎসা করিয়ে অর্থনৈতিক ভাবে অনেক দুর্বল হয়ে যাওয়ায় বর্তমানে নিরুপায় হয়ে স্বামীর সুচিকিৎসার জন্য সকল শ্রেনী পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন তার সহধর্মিনী রুবি আক্তার।রানার একটি কিডনি দিয়ে তার স্বামী কে বাঁচাতে চান,ভালো এবং উচ্চ বংশের ফ্যামিলিতে তার জন্মগ্রহণ কিন্তু আজ অর্থনৈতিক দুর্বল এর কারণে সকলের সহযোগিতার হাত বাড়িয়েছেন।বর্তমানে রানা ঢাকা বারডেম হাসপাতালে ১৩ তম তলা ১৩২ নাম্বার কেবিনে দীর্ঘ ১ মাস ধরে চিকিৎসাধীন আছে।আমরা এমন একটি প্রাণী কখন কার দরে হাত পেতে বলতে হয় সৃষ্টিকর্তাই ভালো জানেন। জীবন বাঁচানো ফরজ,কখনো কেউ কল্পনা করতে পারে না এরকম হবে,সকল কিছুই বিধাতার খেলা।আসুন আমরা সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেই।অর্থসহ যে কোন সহযোগিতার জন্য মনিরুল হাসান রানার পার্সোনাল মোবাইল নাম্বার (বিকাশ,রকেট,নগদ)একাউন্ট নাম্বার 01725518102- ইসলামি ব্যাংক একাউন্ট নাম্বার মনিরুল হাসান 20503430202674907।যার যার অবস্হান থেকে সাধ্য অনুয়ায়ী রানার পাশে সহযোগিতার হাত বাড়াই।