1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহ  দূদক কি একটা মামলাও করতে পারলো না ! - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ময়মনসিংহ  দূদক কি একটা মামলাও করতে পারলো না !

  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৩২ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সোহেল রানা পাপ্পু এখন কোথায়? তার সন্ধান চান গৌরীপুরবাসী।প্রত্যক্ষদর্শীদের বিশাল অভিযোগ,গৌরীপুরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এই সোহেল রানা পাপ্পুর বিরুদ্ধে।অভিযোগে প্রকাশ,ক্ষমতাচ্যুত স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের পুরোটা সময় সরকারি কর্মকর্তা সোহেল রানা পাপ্পু কথিত ডাকাতের মতো দুই হাতে টাকা কামিয়েছেন আর পকেটে ভরেছেন।কিভাবে একজন সরকারী দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা তৎকালীন আওয়ামীলীগ সরকারের চাটুকার হয়ে মহা দূর্ণীতি বাজে পরিণত হয়ে গেলো সেটাই এখন দেখার বিষয়।পিআইও সোহেল রানা পাপ্পু ইচ্ছে হলে খাতা-কলম নিয়ে কয়েকটা প্রকল্প বানিয়ে ফেলতেন আর সেখানে সাদাসিধে কিছু মানুষের সই-স্বাক্ষর নিয়ে মহা আনন্দে দিন সাতেকের মধ্যেই কয়েকটি নামে-বেনামে প্রকল্প তৈরি করতেন। অথচ মানুষরা জানতেও পারলেন না এটা একটা ভূ্ঁয়া প্রকল্প,যে গুলোর বাস্তবায়ন কোন দিনই হবেনা।সংশ্লিষ্ট সূত্র জানায়,এই ভাবে ভূঁয়া প্রকল্প বানিয়ে বানিয়ে সেগুলোর বাস্তবায়ন দেখিয়ে সরকারের মন্ত্রণালয় থেকে প্রকল্প বাস্তবায়ন দেখিয়ে লক্ষ-কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছেন সোহেল রানা পাপ্পু।অথচ তৎকালীন আওয়ামীলীগ সরকার ক্ষমতার নেশায় এমনই বুঁদ হয়েছিলো জবাবদিহি তো দুরের কথা কোনদিন জানতেও চাইনি বাস্তবায়নের কথা।অন্যদিকে হতদরিদ্রদের জন্য যে সমস্ত টি আর. কাবিখা. কাবিটা. কর্মসৃজন প্রকল্প, ইত্যাদি সরকারের প্রকল্প আদৌ বাস্তবায়ন হয়েছে কিনা এটা নিয়েও যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন স্হানীয় দরিদ্র জনগোষ্ঠী।পরবর্তীতে অনুসন্ধান করে জানা গেছে, এইসব হতদরিদ্র জনগোষ্ঠীদের দিয়ে কোন কাজও হয়নি যার নগদ অর্থ হাতিয়ে নিয়ে গেছে পতিত আওয়ামীলীগের কর্মি-নেতারা।দুঃখজনক হলেও সত্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পুর দূর্ণীতি আর অর্থলুটের আরও ছিলো লুটপাটের ব্যাংক।যেমনঃ প্রায় ১০ টা ইউনিয়নের প্রকল্প বাস্তবায়নের  কাজ. তৎকালীন সংসদ সদস্যের প্রকল্পের কাজ. আওয়ামীলীগের ইউ পি চেয়ারম্যানের প্রকল্পের কাজ ইত্যাদি হরেক রকমের কাজ।তবে গৌরীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু  আসলে বুদ্ধিমান দূর্ণতিবাজ চাটুকার ব্যক্তি ছিলেন।সে উপজেলা আর ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ দিয়ে একটা সিন্ডিকেট বানিয়ে একটা বড় ধরনের কমিশন ধান্ধা করে নিতেন।যেখানে ছিলো শুধু টাকা আর টাকা।এই ভাবে সরকারের অর্থ লুটেরা জনগনের টাকা আত্নসাৎকারী পাপ্পু এখন শত শত কোটি টাকার মালিক।স্হানীয় বাসীদের অভিযোগ,এখন ময়মনসিংহ দূর্ণীতি দমন কমিশন (দূদকের) কর্মকর্তা আর সদস্যদের প্রতি– তারা তো দেশ প্রেমিক হিসেবে সুনাম খ্যাত।তারা কি গৌরীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পুর সরকারের সাথে বাটপারি আর প্রায় অর্ধশত দূর্ণীতির বিরুদ্ধে একটি মামলাও করতে পারলেন না? স্হানীয় বাসীরা ক্ষোভের সাথে বলেন অন্ততঃ একটা আবেদনও তারা করতে পারতেন।সর্বশেষ জানা গেছে,ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও লুটেরা ও দূর্ণীতিবাজ  সোহেল রানা পাপ্পুর নাকি এখন কোন খোঁজ মিলছেনা। তিনি নাকি লা-পাত্তা হয়ে গেছেন।গৌরীপুর বাসী সোহেল রানা পাপ্পুর খোঁজ করার দায়িত্ব এখন ময়মনসিংহ দূর্ণীতি দমন কমিশন (দূদকের) কাছে দিতে চান এবং তার বিরুদ্ধে আইনানুগ একটা কঠিন ফাইল প্রেরণের দাবী জানাচ্ছেন কারণ বাংলাদেশ সরকারের সাথে আর দরিদ্র জনগোষ্ঠীর সাথে,যে ব্যক্তি এমন জঘন্য খেলা খেলেছেন তাকে কি এমনি এমনি ছেড়ে দেয়া যায়? প্রশ্ন জনমনে! তবে স্হানীয় সচেতন মহল মনে করেন বিষয় টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!