1. admin@auchsangbad.com : admin :
আত্মগোপনে থাকা নেতার অপহরন মামলায় আবাসন ব্যাবসায়ী কারাগারে। - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

আত্মগোপনে থাকা নেতার অপহরন মামলায় আবাসন ব্যাবসায়ী কারাগারে।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

আবুল হাশেম-রাজশাহী ব্যুরোঃ

আত্মগোপনে থাকা রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন অমির অপহরন মামলায় রাজশাহী মহানগরীর নতুন বিলসিমলা এলাকার আবাসন ব্যাবসায়ী আব্দুর রশিদকে কারাগারে পাঠিয়েছেন আরএমপি চন্দ্রিমা থানা পুলিশ।মাদক গ্রহণের ভিডিও ভাইরাল, প্রশ্ন ফাঁস এবং টাকার বিনিময়ে কমিটি দেওয়ার অভিযোগে ২০২২ সালের ১৯ অক্টোবর জাকির হোসেন অমিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।তার বাড়ি জেলার বাগমারার ভবানীগঞ্জে।তিনি রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ডেন্টাল ইউনিটের শিক্ষার্থী ছিলেন।তিনি আট বছর মেডিকেল কলেজে না গিয়েও বনে গেছেন ডেন্টাল ডাক্তার।অপহৃত আত্মগোপনে থাকা সাবেক ছাত্রলীগ নেতার বাবা চন্দ্রিমা থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলার সূত্রে জানা যায়,গত ১৫ জানুয়ারি দিনগত রাত আনুমানিক সাড়ে ৮ টায় অমি সিএনজি অটোরিকশা যোগে গ্রামের বাড়ি বাগমারা থেকে নগরীর ছোটবনগ্রাম ব্যাংক টাউন এলাকার বাসায় ফিরছিলেন।বাসায় প্রবেশের সময় ৬-৭ জনের একদল সশস্ত্র ব্যক্তি তাকে অপহরণ করে আব্দুর রশিদের বিল সিমলার নির্মাণাধীন এ্যাপার্টমেন্টে নিয়ে যায়।অপহরণকারীরা তার কাছ থেকে ব্যাংকের চেক ও ফাঁকা স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর করিয়ে নেন। এরপর আরও ২ কোটি ৭০ লাখ টাকার মুক্তিপণের দাবিতে অমিকে আটকে রেখে মারধর করা হয় বলে বলেন।অভিযুক্তরা আবাসন ব্যাবসায়ী আব্দুর রশিদের পরিবারের দাবি,আবাসন-ব্যবসার সুবাদে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে তার সখ্যতা আছে এটা সত্য। ছাত্রলীগ নেতা জাকির হোসেন অমির সাথে জমি ও প্লট সংক্রান্ত বিষয় নিয়ে কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল এজন্যই তাকে ডেকে আনা হয়েছিল তার বাবাকেও ডাকা হয়েছিল তাকে অপহরণ করা হয়নি বা তার কাছ থেকে কোন টাকাও দাবি করা হয়নি।

এমনকি উল্টো ওরাই বিভিন্ন মাধ্যম দিয়ে মীমাংসা ও আমাদেরকে টাকা দেওয়ার জন্য বিভিন্ন মাধ্যম দিয়ে যোগাযোগের চেষ্টা করছেন। আমরা এর সুষ্ঠু তদন্ত দাবি করছি।পরিবারটি আরো দাবি করেন,তিনি ক্রয় কৃত সম্পত্তিতে রাইসা টাওয়ার নামে দশতলা ভবন নির্মাণ করেছেন ডাব তলায় এ ভবনের ফ্লাট বিক্রি প্রায় হয়ে গেছে কিছু বাকি আছে আবার নতুন করে জমি ক্রয় করে স্টেডিয়াম সংলগ্ন নতুন বিল শিমলা এলাকায় আরেকটি ভবন নির্মাণ শুরু করেছেন যা এখনো চলমান।জিন্নানগর এলাকায় বিরোধপূর্ণ জমি আছে যা আদালতে মামলা চলমান আছে।তিনি সকল রাজনৈতিক দলের সাথেই ব্যাবসায়ীক হিসেবে সমানভাবে চলাফেরা করেন কোন দলের হয়ে না।এ বিষয়ে জাকির হোসেন অমির কোন বক্তব্য বা তার সাথে ছোটবনগ্রাম এলাকায় যোগাযোগ করার চেষ্টা করেও তা সম্ভব হয়নি।নগরীর চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান জানান, জাকির হোসেন অমির অপহরণ মামলায় আব্দুর রশিদ ও তার গাড়িচালক মীম ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।ছাত্রলীগ নেতা জাকির হোসেন অমির বিরুদ্ধে থানায় কোন মামলা না থাকায় ভিকটিম হিসেবে ছেড়ে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!