
সিলেট শহর হইলো বাবা শাহজালালের ঘর
সেই ঘরেতে উঠলো ধ্বনি আল্লাহু আকবর।।
অত্যাচারী গৌরগোবিন্দ পেলো মনে ভয়
দিকে দিকে উড়লো নিশান ইসলামের বিজয়।
আজান শুনে ভয়ে রাজা কাঁপে যে থরথর।।
জায়নামাজে দিলেন পাড়ি সুরমা নদীর জল
সেই সুখেতে সুরমা আজো হাসে যে খলখল।
পুণ্য জনের পরশ পেয়ে মুগ্ধ চরাচর।।
সিলেট জুড়ে শুয়ে আছেন তিন’শ ষাট আউলিয়া
এখনও তো কান্দে মানুষ জিয়ারতে গিয়া।
আকাশ জুড়ে বেড়ায় উড়ে জালালি কইতর।।
সিলেটেরই মাটির সাথে কাবার মাটির মিল
সেই সিলেটে জন্ম বলে গর্বে ভরা দিল।
যেদিকে যাই শুনতে যে পাই কুদরতি এক স্বর।।