
জান্নাতুল ফিরদাউস
ভাগ্য বললেই হয়না কিছু
পরিশ্রম করে যাও,
কঠোর অধ্যবসায় আর নিরলস শ্রমে
তোমার প্রাপ্য জায়গায় পৌঁছাও।
পরিশ্রমবিহীন বিশ্বের বুকে
কেউ হয়নি কো সফল,
বিখ্যাত মনিষীদের অর্জন
তাদের বহুবছরের সাধনারই ফল।
পরিশ্রম বিমূহ অলস মানুষ
পৌঁছাবে না উন্নতির দ্বার প্রান্তে,
চেষ্টা চালিয়ে যাও
হাল ছাড়বেনা কঠিন বাধা সংক্রান্তে।
কঠোর সাধনা ছাড়া বিনা আয়াসে
ভাগ্যের দুয়ার খোলা সম্ভব নয়,
অলৌকিক কোনো যাদু বলে নয়
পরিশ্রমের মাধ্যমেই ভাগ্যকে জয় করতে হয়।
কৃষক যেমন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে
ফলায় সোনার ফসল,
পৌঁছাবে তেমনি সাফল্যের স্বর্নধারে
পরিশ্রম,, চেষ্টা,, সাধনা হবেনা বিফল।
ভাগ্যের পিছনে ছুটো না
লক্ষ্য রাখো স্হির,
ন্যায়ের সাথে পরিশ্রম করো
জয় হবে তোমার ওহে বীর।