1. admin@auchsangbad.com : admin :
কুলিয়ারচরে দু'দিনে ২০ আসামী গ্রেফতার করে জেলায় রেকর্ড অর্জন করেছে ওসি হেলাল উদ্দিন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কুলিয়ারচরে দু’দিনে ২০ আসামী গ্রেফতার করে জেলায় রেকর্ড অর্জন করেছে ওসি হেলাল উদ্দিন

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন

মুহাম্মদ কাইসার হামিদ,কুলিয়ারচর

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গত দু’দিনে বিস্ফোরক মামলায় তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ হিসেবে আওয়ামী লীগের- ৩, ডাকাতি প্রস্তুতি মামলায়- ১ ও ওয়ারেন্টভূক্ত ১৬ জন আসামিকে গ্রেফতার করে জেলায় রেকর্ড অর্জন করেছে ওসি মো. হেলাল উদ্দিন পিপিএম।গত ১৩ ও ১৪ জানুয়ারি সোম ও মঙ্গলবার কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম এর দিক নির্দেশনায় ও নেতৃত্বে উপজেলার বিভিন্ন জায়গায় চিরনি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ প্রহরায় কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।অভিযানে অংশগ্রহণ করেন থানার সেকেন্ড অফিসার এসআই শুভ আহমেদ,এসআই আমিরুল বাহার,এসআই সুজন বিশ্বাস,এসআই রিপন কুমার বিশ্বাস,এসআই মঞ্জুরুল সহ এসআই,এএসআই ও কনস্টেবলবৃন্দ।থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলা নং -১৫ (৮)২৪ তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ হিসেবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসকান্দি গ্রামের মাওলানা নুরুল ইসলামের ছেলে হাবিবুল্লাহ কামাল (৫২),যুবলীগ নেতা পূর্ব গাইলকাটা গ্রামের হাজী মুর্শিদ মিয়ার ছেলে ওয়াসিম (৩৬) ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য উপজেলার নাসিরাকান্দা গ্রামের শরীফ মিয়ার ছেলে সজিব (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।গত ১৪ জানুয়ারি মঙ্গলবার বিকালে হাবিবুল্লাহ কামালকে তার গ্রামের বাড়ি মাসকান্দি থেকে, ওয়াশিম’কে কুলিয়ারচর-বাজরা রাস্তা থেকে গ্রেফতার করা হয়।অপর দিকে সজিব মিয়াকে ওইদিন রাত ১১টার দিকে তার বাড়ির সামনে রাস্তা থেকে গ্রেফতার করা হয়।কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলান উদ্দিন পিপিএম তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের বাজরা বাসস্ট্যান্ডে বিস্ফোরক ঘটানোর অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. নয়ন মিয়া বাদী হয়ে গত বছরের ৩০ আগস্ট কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেন।মামলা নং- ১৫(০৮)২৪। বিস্ফোরক আইনে দায়ের হওয়া ওই মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান সহ ৮৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০-২০০ জনকে আসামি করা হয়।গ্রেফতারকৃতদের দাবী,তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয় এবং তাদের নামে থানায় কোন মামলাও নেই।অপর দিকে গত ১৩ ও ১৪ জানুয়ারি গ্রেফতারকৃত ওয়ারেন্টভূক্ত আসামিরা হলো- কুলিয়ারচর উপজেলার কাপাসাটিয়া গ্রামের মস্তু মিয়ার ছেলে রাকিব মিয়া (৩৫),রাকিব মিয়ার পিতা মস্তু মিয়া (৫০),পূর্ব গাইলকাটা গ্রামের মো. জহির উদ্দিনের ছেলে মো. অন্তর মিয়া (২৫), মীর হোসনের ছেলে মফিজ মিয়া (৩১), বড়খারচর গ্রামের মৃত ইউসুফ মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম, নলবাইদ গ্রামের মো. ওহিদ মিয়ার ছেলে মো. মুজাইল (২৩), কান্দিগ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে মো. রয়েল মিয়া (১৯), নাপিতেরচর গ্রামের মৃত ছাত্তার মাস্টারের ছেলে মো. সুমন মিয়া (৪২), সূরুজ মিয়ার ছেলে অহিদ মিয়া (৫৭), ফরিদপুর গ্রামের মো. হাবিবুল্লাহ’র ছেলে ইমতিয়াজ আহম্মেদ, খলিলুর রহমান ভূইয়ার ছেলে মো. নূরুল্লাহ ভূইয়া, হোসেনপুর উপজেলার লাখু হাটি গ্রামের মানিক মিয়ার ছেলে মো. ইমরান (২২), আজমতুল্লাহ (২৬), জাফরাবাদ গ্রামের তাহের উদ্দিনের ছেলে সুমন মিয়া, ছমেদ মিয়ার ছেলে শাহ্ আলম (৪৬), পশ্চিম তারাকান্দি গ্রামের মোস্তফা কামালের ছেলে ফাহিম আহমেদ ফাহিম (২৪)।এছাড়া ডাকাতি প্রস্তুতি মামলার আসামী পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার উত্তর ডুলজান গ্রামের মৃত শাফি মিয়ার ছেলে নূর আলম।এব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, কুলিয়ারচর থানার আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রতিদিন মাদক, জুয়া, বাল্যবিবাহ ও চুরি-ডাকাতি প্রতিরোধে ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতারসহ চিরনি অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!