
কটিয়াদী প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে ফসলি জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে ভেকু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার বিকালে উপজেলার আচমিতা ইউনিয়নের ভিটাদিয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা।জানা যায়,অবৈধ ভাবে ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।ঘটনাস্থলে কাউকে না পেয়ে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু জব্দ করা হয়েছে।পরবর্তীতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়।অভিযান পরিচালনা করার সময় উপস্থিতি ছিলেন আচমিতা ইউনিয়ন ভুমি উপসহকারী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন,উপজেলা ভুমি অফিসের অফিস সহকারী কামরুল ইসলাম ও কটিয়াদী মডেল থানার একটি পুলিশ টিম।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা জানান,রাতের বেলায় অবৈধ ভাবে মাটি কাটা অভিযোগে একটি ভেকু জব্দ করা হয়েছে।অবৈধ ভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।