1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
নান্দাইলে ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলন,প্রশাসন জানে না! - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

নান্দাইলে ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলন,প্রশাসন জানে না!

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১২২ বার পঠিত

ফরিদ মিয়া,নান্দাইল

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরভেলামারী এলাকায় ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামীলীগ সরকার পরিবর্তনের পর ব্রহ্মপুত্র নদ থেকে সরকারী ভাবে তুলে রাখা বালু, মাটি গত ২মাস পূর্বে সরকারী রাজস্ব বা ইজারা ডাকের মাধ্যমে ইজারা দেওয়া হয়।ডাক পাওয়া ইজারাদার ইজারায় নেওয়া বালু বিক্রির পাশাপাশি ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছেন।কিন্তু উপজেলা প্রশাসনের দাবী অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে কিনা জানে না! চরভেলামারী বালুর ঘাট এলাকায় সরেজমিনে গিয়ে দেখাযায়,ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে নৌকা দিয়ে ভোর সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত নৌকা দিয়ে চলে অবৈধ বালু উত্তোলন।নিজেদের ইচ্ছা মতো বালু উত্তোলন করছে ইজারাদারের লোকজন।অবস্থা অনেকটা মগের মুল্লুকের মতো।কিন্তু কারও যেন কিছু দেখা বা বলার নেই। নদীতে ড্রেজার মেশিন ও নৌকা দিয়ে যত্রতত্রভাবে বালু উত্তোলন করলে নদীর পানির গতি পরিবর্তিত হয় এবং পাড় ভেঙে নদীতে পড়ে যায়।একদল সুবিধাবাদী চক্র ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে অবৈধভাবে কামিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা।নদ/নদী থেকে বালু উত্তোলনের ফলে নদী ও প্রকৃতির তি হচ্ছে।খোঁজ নিয়ে জানা যায়,বালু ইজারাদার বিল্লালের নেতৃত্বে জিয়া,তফাজল,সুমন,খলিল,কামরুল, ফয়েজ,কবির সহ একটি চক্র চরভেলামারীর অদুরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার মেশিন ও নৌকার শ্রমিক দিয়ে অবাধে বালু উত্তোলন করে অবৈধ ব্যবসা করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। ঘাটের দায়িত্বে থাকা শামসুদ্দিন বলেন, শুধু মাটি বিক্রি করা যায় না।তাই নৌকা ও ড্রেজার মেশিন দিয়ে কিছুদিন যাবত বালু উত্তোলন করা হচ্ছে।তাছাড়া বালুর ইজারাদার একা না এ কাজে সবাইকে সম্পৃক্ত করেই বালু উত্তোলন করছি।’ স্থানীয়রা জানান, গুটি কয়েক লোকের স্বার্থসিদ্ধির জন্য এভাবে সর্বনাশ মেনে নেওয়া যায় না।অবিলম্বে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। প্রশাসনের কেউ এই চক্রের সঙ্গে জড়িত থেকে সুযোগ-সুবিধা নিচ্ছে কি না,সেটা তদন্ত করে বের করারও দাবী জানান।এবিষয়ে বালু ঘাটের ইজারাদার বিল্লাল জানান, ভেট আইটি সহ ৭০ (সত্তর) লক্ষ টাকা বালুর ঘাটের দুইটি পয়েন্ট ইজারা নিয়েছি।তাছাড়া আমার পয়েন্টে ড্রেজার মেশিন দিয়ে বালু উঠাই না।ঈশ্বরগঞ্জ থেকে নৌকায় বালু এনে এখানে নামানো হয়।সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান বলেন,বিষয়টি আমি জানি না।তদন্ত সাপেে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার বলেন,আমি নতুন যোগদান করেছি।বিষয়টি আমি জানিনা।তদন্ত সাপেক্ষে আইন অমান্য কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!