1. admin@auchsangbad.com : admin :
রাজশাহী পুঠিয়ায় অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা পুড়ছে কাঠ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

রাজশাহী পুঠিয়ায় অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা পুড়ছে কাঠ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১১৯ বার পঠিত

আবুল হাশেম-রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর পুঠিয়ায় বেশিরভাগ ইটভাটার পরিবেশের ছাড়পত্র নেই।ভাটার মালিকরা সংশ্লিষ্ট অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের সাথে সমঝোতা করে ব্যবসা করার অভিযোগ উঠেছে।জানা গেছে,উপজেলায় ১৭টি ইট ভাটা রয়েছে।চলতি বছরে ১১টি ভাটার কার্যক্রম চালু রয়েছে। আর মাত্র ৪টি ভাটার পরিবেশের সনদপত্র আছে।যে ৪টি ভাটার সনদ দেওয়া হয়েছে তা আবার সঠিক ভাবে যাচাই-বাছাই করলে সনদ পাওয়া যোগ্য ইটভাটা না।গভীর রাতে ইটভাটাগুলিতে কয়লা পরিবর্তে কাঠ পোড়ানোর অভিযোগ উঠেছে।অপরদিকে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ না থাকায় ভাটাগুলি প্রতিদিন ফসলী জমির উর্বর অংশ কেটে এনে ভাটায় জমা করছে। হাতেগোনা দুয়েকটি ভাটা আধুনিক ভাবে কয়লা দিয়ে ইটপোড়ানো ব্যবস্থা রয়েছে।তবে শিলমাড়িয়া,ভাল্লুকগাছী এবং বেলপুকুরিয়া এলাকার কৃষিজমির মাটি সবচেয়ে বেশি কাটা হচ্ছে।মূলত ভাটার মালিক এবং মোল্লাপাড়া ও পচামাড়িয়া এলাকার হান্নান সহ আরও কয়েকজন মাটিখেকো দালালদের প্রলোভনে পড়ে কৃষকরা জমির টপ সয়েল বা উপরিভাগের মাটি বিক্রি করছেন।এর ফলে ফসলি জমির উর্বরশক্তি হ্রাস পাচ্ছে।সূত্রমতে,পুঠিয়ায় চারটি ভাটার লাইসেন্স আছে আর বাকি ১৩টির কোনো লাইসেন্স বা ছাড়পত্র নেই।কীভাবে চলে প্রশ্ন করা হলে ইটভাটার মালিকরা জানান, জেলা ও উপজেলা প্রশাসন এবং বন বিভাগ থেকে শুরু করে প্রতিটি সেক্টর ম্যানেজ করেই ভাটা পরিচালনা করা হয়ে থাকে।আর এসব ম্যানেজ করে থাকেন উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি।শিলমাড়িয়া ইউনিয়নের আব্দুল মোমিন বলেন,উপজেলা সদর থেকে এই ইউনিয়নের দুরত্ব একটু বেশি হওয়ার জন্য এবং ভাটাগুলি দেখভালের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফলতির কারণে ফসলের মাঠের ভিতরে নিয়মভর্হিভূত ভাবে ইটভাটাগুলো গড়ে উঠেছে।ইটভাটার কালো ধোঁয়ার কারণে প্রতিবছর আমাদের এলাকায় বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে।এলাকার কিছু হাতে গোনা দুচার জন ইটভাটার মালিকরা লাভবান হবে।কিন্তু শতশত ফসল উৎপাদনকারী চাষীরা ইটভাটার দ্বারায় ক্ষতির শিকার হচ্ছে।নামপ্রকাশে অনিচ্ছুক এক ইটভাটার মালিক বলেন, রাজশাহী পরিবেশ অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনকে এক ভাটা প্রতি ৫০ হাজার টাকা দেওয়া হয়েছিলো।চলতি বছরে তারা ৮০ হাজার টাকা করে নিবেন।একটু দেরি হওয়াতে তিনদিন আগে উপজেলা সদরের দুই ভাটাতে পরিবেশ এবং উপজেলা প্রশাসন মিলে জরিমানা আদায় করেছেন।এ বিষয়ে রাজশাহী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক কবির হোসেন বলেন,ইটভাটার মালিকের সাথে রাজশাহী পরিবেশ অধিদপ্তরের কোনোরকম অর্থনৈতিক লেনদেন নেই।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম নুর হোসেন নির্ঝর বলেন,পরিবেশের স্বার্থে রাজশাহী পরিবেশের কর্মকর্তা এবং জেলা প্রশাসন মিলে দুইটি ইটভাটায় জরিমানা করা হয়েছে।আগামীতে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!