1. admin@auchsangbad.com : admin :
ফেরিওয়ালা অহিদ মিয়া হেঁটে হেঁটে বাঁশি বিক্রি করে জীবিকা নির্বাহ করছে - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ফেরিওয়ালা অহিদ মিয়া হেঁটে হেঁটে বাঁশি বিক্রি করে জীবিকা নির্বাহ করছে

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

মোঃ নজরুল ইসলাম-কটিয়াদী কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে কটিয়াদীতে ফেরিওয়ালা অহিদ মিয়া বাঁশি বিক্রেতার সাথে কথা বলে জানা যায় তার বয়স ৪৫ পেরিয়েছে।এ বয়সেও তৈরি করেন নানা প্রকারের বাঁশি। এসব বাঁশি বিভিন্ন জেলার হাট-বাজার,মেলায় ও রাস্তাঘাটে হেঁটে হেঁটে বাঁশি বাজিয়ে বিক্রি করেন তিনি। বলছি গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলার আড়ালিয়া গ্রামের বাঁশি পাগল মোঃঅহিদ মিয়া’র কথা।শহরের প্রধান সড়কটি এঁকেবেঁকে চলে গেছে।সে সড়ক দিয়ে একের পর এক ছুটে যাচ্ছে মোটরসাইকেল,ব্যাটারিচালিত ইজিবাইক, রিক্সা,বাস,ট্রাকসহ নানা যানবাহন।এসব বাহনের কর্কশ হর্ন আর টুংটাং শব্দের মধ্যেও পথচারীদের কানে এসে বাজছে বাঁশির মধুর সুর।সরেজমিনে দেখা যায় কটিয়াদীর বাসস্ট্যান্ডে রাস্তাঘাটে ও বাজারে বিভিন্ন দোকানের সামনে দাঁড়িয়ে বাঁশির সুর তুলছিলেন মোঃঅহিদ মিয়া।কাছে যেতেই থেমে গেল সুর।বললেন, ‘কারও মধ্যে বাঁশি কেনার কোনো আগ্রহ নাই।তাই আমার মনেও শান্তি নাই। মনে শান্তি না থাকলে বাঁশির সুর কি বের হয়?’মোঃঅহিদ মিয়া বয়স ৪৫ পেরিয়েছে।বাড়ি গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা আড়ালিয়া গ্রামে। ১৫-২০বছর ধরে ফেরি করে বাঁশি বিক্রি করছেন তিনি।বাঁশি নিয়ে সপ্তাহখানেক পরপর কটিয়াদী আসেন।শহর,গ্রাম,পথে-প্রান্তরে ঘুরে সুর তুলে বিক্রি করেন বাঁশের বাঁশি।আকারভেদে প্রতিটি বাঁশি বিক্রি করেন ২০ থেকে ৮০ টাকায়।কীভাবে বাঁশি বাজাতে হয়,তা ক্রেতাকে সেটিও শিখিয়ে দেন তিনি।অহিদ বলেন,সারা বছরই বিভিন্ন স্থানে ঘুরে বাঁশি বিক্রি করেন তিনি।সেই বা সেই থেকে সুরও আয়ত্ত করেছেন ১০০-২০০শ গানের সুর।পল্লিগীতি,ভাওয়াইয়া,লালনগীতি,বিচ্ছেদ,পুরোনো বাংলা ও হিন্দি সিনেমার গানের সুরও তুলতে পারেন তিনি।রোজগার কেমন জানতে চাইলে মোঃঅহিদ মিয়া উত্তর,এখন আর খুব একটা রোজগার নেই।বাজারে এখন সব জিনিসের দাম অনেক বেশি।যে মোটা চাল কয়েক দিন আগেও ৫৫ টাকা কেজি দরে কিনেছেন,সেই চাল এখন ৬৫ টাকারও বেশি।ডাল কিনতে গেলে তেল কেনার টাকা থাকে না,তেল কিনতে গেলে লবণ কেনা হয় না।মানুষের সংসার চালানোই কষ্টকর হয়ে গেছে।মানুষের মনে সে কারণে আগের মতো শান্তি নেই। আর মনে শান্তি না থাকলে শখের জিনিস কেনার আগ্রহ থাকে কী করে?মোঃঅহিদ মিয়া বাঁশি বিক্রিতে ভাটা পড়ে।মোঃঅহিদ মিয়া বললেন,আগে সুর শুনেই কত মানুষ শখ করে বাঁশি কিনে নিয়েছে।আর এখন যতই সুর তোলেন,তেমন কেউ বাঁশি কেনেন না।আগে প্রতিদিন এক থেকে দেড় হাজার টাকার বাঁশি বিক্রি হতো।আর এখন দিনে ৩০০ টাকাও আয় হয় না।আবার যেটুকু আয় হয়,তার একটা অংশ গাড়িভাড়ার পেছনে চলে যায় বলে জানান মোঃঅহিদ মিয়া।তিনি আরও বলেন, ‘প্রতিদিনই অভাব বাড়ছে।তারপরও কারও কাছে হাত পাতিনি।আমার চাহিদাও বেশি নাই।বাঁশি বিক্রি করে যা আয় হয়,তা দিয়েই জীবন চলে যাচ্ছে।বলতে বলতে বাঁশিতে সুর তুললেন, ‘ওরে নীল দরিয়া, আমায় দে রে, দে ছাড়িয়া।’ সুর থামিয়ে তিনি বললেন, ‘এবার তোমরাও হামাক ছাড়ে দাও। অন্য কোনোখানে গিয়ে দেখি বাঁশি বিক্রি করতে পারি কিনা। বাঁশি বিক্রি না হলে যে, আমাদের পেটে ভাত জুটবে না।’প্রতিদিনই দুপুরে বের হয় রাত্রে বাড়ি ফিরে যাই মোঃঅহিদ মিয়া।পরের দিন দুপুরে বাঁশির ঝোলা কাঁধে নিয়ে আবারও বেরিয়ে পড়েন। বাঁশিতে নতুন নতুন সুর তুলে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করে যান।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!