1. admin@auchsangbad.com : admin :
কুলিয়ারচরে হামলায় আহত স্বেচ্ছাসেবক দলের নেতাকে দেখতে হাসপাতালে বিএনপির কেন্দ্রীয় নেতা শরীফুল আলম - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কুলিয়ারচরে হামলায় আহত স্বেচ্ছাসেবক দলের নেতাকে দেখতে হাসপাতালে বিএনপির কেন্দ্রীয় নেতা শরীফুল আলম

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ২১৬ বার পঠিত

মুহাম্মদ কাইসার হামিদ,কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় আহত উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও উছমানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তাফিজুর রহমান মামুনকে দেখতে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান কুলিয়ারচরের কৃতি সন্তান কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম সিআইপি।১০ জানুয়ারি শুক্রবার দুপুরে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে চিকিৎসাধীন মোস্তাফিজুর রহমান মামুনের শরীরের খোঁজ খবর নেন তিনি।জানা যায়,মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় গত ৭ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১ টার দিকে মোস্তাফিজুর রহমান মামুন প্রতিপক্ষের হামলার শিকার হন।মামুন উছমানপুর গ্রামের মো. মেনু মিয়ার ছেলে।মোস্তাফিজুর রহমান মামুনের উপর প্রকাশ্যে হামলা ও মারধোরের ভিডিও তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরলে এলাকার বিক্ষোব্ধ জনতা ওইদিন বিকালে হামলার সাথে জড়িত থাকার অভিযোগে সোহরাফ মিয়া (৩২) নামে এক যুবককে আটক করে গণধোলাইয় দিয়ে পুলিশে সোপর্দ করে।পুলিশ আহত সোহরাফ মিয়াকে তাদের হেফাজতে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে ভর্তি করেন।পরে ওইদিন রাতে আহত মোস্তাফিজুর রহমান মামুন বাদী হয়ে জনতার হাতে আটককৃত একই গ্রামের সোহরাফ মিয়া (৩২)কে প্রধান আসামি করে সোহাগ মিয়া (৩৫),আবুল কাশেম (৫৮), আলী আজগর (৪৫),মো. সোহাগ মিয়া (৪৫), মো. কায়কোবাদ (৪৫), আমিরুল ইসলাম (৫০), পূর্ব গাইলকাটা গ্রামের ইমন মিয়া (২৫) ও পীরপুর গ্রামের ইসমাইল মিয়া (৩২)দের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ৪/৫ জনের নামে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেন।মামলা নং-৩।মামলায় উল্লেখ করা হয় প্রতিপক্ষের লোকজন এলাকার মাদক ব্যবসায়ী ও সেবনকারী। মাদক বিক্রয় করতে তাদের বাধা নিষেধ দিলে প্রতিপক্ষ মোস্তাফিজুর রহমান মামুনের উপর ক্ষিপ্ত হয়।এরই জের হিসেবে গত ৭ জানুয়ারি দুপুর ১টার দিকে পূর্ব পরিকল্পিত ভাবে দা, রড, হকিস্টিক ইত্যাদি মারাত্মক অস্ত্রাদি নিয়ে মোস্তাফিজুর রহমান মামুনের বাড়িতে গিয়ে তাকে খুন করার উদ্দেশ্যে প্রকাশ্যে তাকে কুপিয়ে ও মারধোর করে গুরুতর রক্তাক্ত কাঁটা জখম করে।এ সময় তার ভাই এর স্ত্রী হেপি আক্তার তাকে উদ্ধার করতে আসলে প্রতিপক্ষের লোকজন হেপি আক্তারের চুলে ও কাপড়ে ধরে টানা হেছড়া করে বিবস্ত্র করিয়া শ্লীলতাহানি ঘটায় এবং হেপি আক্তারের গলায় থাকা দেড় ভড়ি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনাইয়া নিয়া যায়। এছাড়া হেপি আক্তারকেও মারধোর করে তারা।এসময় তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে প্রতিপক্ষের লোকজনের হাত থেকে আহত মোস্তাফিজুর রহমান মামুনকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকৎসাধীণ রয়েছে।অপর দিকে অভিযুক্ত সোহরাফ মিয়া চিকিৎসা নিয়ে গত ৯ জানুয়ারি বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর তাকে গ্রেফতার দেখিয়ে ওই দিন বিকালে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করেন পুলিশ।এব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন,গ্রেফতারকৃত সোহরাফ মিয়া মাদক ও চুরি সাথে জড়িত থাকার অভিযোগে এর আগেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।তদন্তে তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ পাওয়া যাচ্ছে।সে এলাকার চিহ্নিত মাদক কারবারি ও চুরির ঘটনার সাথে জড়িত।তাকে জিজ্ঞাসাবাদের পর অনেক তথ্য পাওয়া গেছে।তদন্তের সার্থে তা এখন বলা সম্ভব হচ্ছেনা।বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!