1. admin@auchsangbad.com : admin :
সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে প্রতারণা ও দুর্নীতির অভিযোগে নেয়া দেড়লাখ টাকা ফেরতে আপোষ মিমাংসা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে প্রতারণা ও দুর্নীতির অভিযোগে নেয়া দেড়লাখ টাকা ফেরতে আপোষ মিমাংসা

  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২৯৮ বার পঠিত

কিশোরগঞ্জ সংবাদদাতাঃ

কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনা সাব-রেজিষ্ট্রার অফিসে ব্যাপক জাল- জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ ওঠেছে।সেবাগ্রহীতাকে জিম্মি করে অবৈধভাবে অর্থ আদায়,জমির শ্রেণি পরিবর্তন করে রাজস্ব ফাঁকি,নির্ধারিত ফিসের বাইরে অতিরিক্ত অর্থ আদায়,মূল দলিলের নকল উত্তোলন করার জন্য সরকার নির্ধারিত ফির চেয়ে ২/৩ গুণ বেশি ফি আদায়,নকলের সার্টিফাইড কপি অফিসে জমা না দিয়ে ভূয়া কেস নাম্বার দিয়ে গ্রাহকের নিকট সরবরাহ করে সরকারি টাকা আত্মসাৎ করা,মূল দলিলে গ্রহীতার নাম পরিবর্তন করে দেয়াসহ নানা অপকর্মের মহোৎসব চলছে ইটনা উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে বলে অভিযোগ থাকলেও প্রকাশ্যে কোন অভিযোগ করেনি।এমনই একটি অভিযোগ তুলে খোদ ইটনা উপজেলা ভারপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার শরীফুল ইসলাম ও দলিল লিখক শাহ আলম ঠাকুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এক দলিল গ্রহিতা।জেলা সাব-রেজিস্ট্রার, ইটনা উপজেলা নির্বাহী অফিসার ও ইটনা সেনা ক্যাম্প বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন জনৈক ভূক্তভোগী হযরত আলী।৩১ ডিসেম্বর ও ২ জানুয়ারীতে দেয়া লিখিত অভিযোগ ও সরজমিন অনুসন্ধানে জানা গেছে,গত ২৪ ডিসেম্বর ২৪ তারিখে ইটনা সাব রেজিস্টার অফিসে তার ক্রয়ক্রিত ৭ শতাংশ বাড়ী দলিল করতে যান।যাহার ক্রয়মূল্য সাড়ে চার লাখ টাকা মাত্র।তখন দায়িত্বরত সাবরেজিস্টার বলেন এই জায়গা বাড়ী তাহলে অবশ্যই স্থাপনা আছে।তাই এর দলিল মূল্য দিতে হবে ১৯ লাখ টাকা।যাহার দলিল খরচ সর্বসাকুল্য ৩ লাখ।এ সময় দলিল লিখক শাহ আলম ঠাকুরের মধ্যস্থতায় ১৯ লাখ টাকার দলিল হবে এজন্য আমাকে ১ লাখ ৯০ হাজার টাকা দলিল খরচ নেন।বিষয়টির অভিযোগের কপি গণমাধ্যমের হাতে পৌঁছলে শুরু হয় দৌঁড়ঝাঁপ।কোন উপায়ন্তর না পেয়ে অভিযোগকারীর টাকা ফেরতের মাধ্যমে মিমাংসা হয়েছে বলেও জানা যায়।ইটনা বড়হাটির প্রতারনার স্বীকার অভিযোগকারী দলিল গ্রহিতা হযরত আলীর বলেন, আমি নকল দলিল হাতে পাওয়ার পর জানতে পারি আমার কাছ থেকে ১৯ লাখ টাকার দলিলের খরচ নিলেও সাড়ে ৪ লাখ টাকার দলিল প্রতারণামূলক ভাবে করে দেয়া হয়েছে।যার সর্বসাকুল্য খরচ সর্বোচ্চ ৪০ হাজার টাকা।দলিল নং ১০৫৪ রেজিষ্ট্রি সাফ কাওলা হয়।অর্থাৎ প্রতারণা ও দূর্নীতির মাধ্যমে আমার কাছ থেকে দেড়লাখ টাকা বেশি নিয়েছিল। অভিযোগের পর প্রতারনা ও দূর্নীতির মাধ্যমে নেয়া দেড়লাখ টাকা ফেরত দিয়ে দিয়েছে।অভিযোগের ব্যাপারে দলিল লিখক শাহআলম ঠাকুর বলেন,এত টাকা নয়,কিছু টাকা বেশি নেয়া হয়েছিল তা ফেরত দিয়ে সমাধান করা হয়েছে এখন আর নিউজের কিছু নেই।অভিযোগের ব্যাপারে ইটনা উপজেলা ভারপ্রাপ্ত সাব রেজিস্টার শরীফুল ইসলাম বলেন,বিষয়টি অফিসের বাহিরের ঘটনা।তাছাড়া এগুলো দলিল লিখকদের সাথে দাতা গ্রহিতাদের দামধর করে এ বিষয়ে আমি কিছু জানিনা।অভিযোগের বিষয়ে কিশোরগঞ্জ জেলা রেজিষ্টার মোঃ শফিকুল ইসলাম বলেন,অভিযোগ পেয়েছি,বিষয়টি তদন্তের জন্য খুব দ্রুত একজনকে তদন্তের দায়িত্ব দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!