1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহ স্টেশন রোড বিদ্যুৎ বিতরণের মাঠ পর্যায়ে দালালীপনা চরমে - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ময়মনসিংহ স্টেশন রোড বিদ্যুৎ বিতরণের মাঠ পর্যায়ে দালালীপনা চরমে

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১১০ বার পঠিত

শেখ মামুনুর রশীদ মামুনঃ

ময়মনসিংহে নির্বাহী প্রকৌশলীর কার্য্যালয় বিক্রয় ও বিতরণ বিভাগ দক্ষিণ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বিদ্যুৎ মিটার আনতে টাকা,মিটার লাগাতে টাকা,তার লাগাতে টাকা,সুইচ কিনতে টাকা সেখানে টাকা ছাড়া কিছু ই হয়না এতো টাকা সাধারন বিদ্যুৎ গ্রাহকদের কেন দিতে হয়! এ বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ বিভাগের পিকআপ নিয়ে যারা আসে,তাদের কাছে জানতে চাইলে টেকনিশিয়ানরা বুক চিতিয়ে বলেন,এসব কথা নাকি তাদের জানিয়ে লাভ নেই।উপরের ইন্জিনিয়ার সাহেবরা যা বলে দেন আমাদের তাই করতে হয়।বিদ্যুতের গাড়িতে বসা ছোট খাটো কর্মকর্তার কাছে জানতে চাইলে তারও একই উত্তর,জানিনা।গ্রাহকরা জানান,আমরা জানি পিক আপের ফুয়েল খরচ মাঝে-মধ্যে চা- বিড়ি আর রুটি-পরোটা খাওয়ার খরচ থেকে বিদ্যুৎ মিটার তার সুইচ ইত্যাদির সকল খরচই বিদ্যুৎ বিভাগ থেকেই দেয়া হয়।গ্রাহকরা আরও জানান,বর্ষা মৌসুমের আগে যখন গাছের ডাল পালা কাটার হিড়িক পড়ে,তখন সেই গাছের ডাল পালা কাটার খরচও নাকি বিদ্যুৎ গ্রাহকদেরই দিতে হয়।বিদ্যুৎ গ্রাহকরা ক্ষোভের সাথে এই সাংবাদিক প্রতিনিধিকে জানান,সবকিছু যদি গ্রাহককেই দিতে হয় তাহলে বিদ্যুৎ বিভাগের তাবেদার প্রকৌশলীদের দায়িত্ব ও কর্তব্য কোন জায়গায়? এসব প্রশ্নের ভারে ন্যুজ হয়ে পরবর্তীতে জানা গেলো,প্রকৃত রহস্য উদঘাটন।জানা গেছে,ময়মনসিংহ স্টেশন রোডস্হ বিদ্যুৎ বিপণন ও বিতরণ বিভাগ স্টেশন রোডের বিদ্যুৎ বিতরণের প্রায় সম্পূর্ণ সরকারি কাজটি সরকারকে ফাঁকি দিয়ে চালাচ্ছে দালালদের মাধ্যমে।অভিযোগে জানা গেছে,এই ক্যাচকালে পুরো চান্সটাই নিয়ে নিচ্ছে বেপরোয়া দালাল চক্র।গুরুতর অভিযোগে প্রকাশ এই দালালদের রোষানলে পড়ে শান্তিপ্রিয় গ্রাহকরা তাদের সর্বস্য খুইয়ে দালালদের হাতে তুলে দিচ্ছেন প্রতি মিটারে ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা।আবার জানা গেছে,বাণিজ্যিক ও  ব্যক্তিকেন্দ্রিক বিদ্যুৎ গ্রাহকরা যদি একেবারে শতভাগ তথ্য-উপাত্ত সামনে ধরে বলে আমাদের মিটার লাগিয়ে দিতে হবে এরপরও দালালচক্র মেজাজ দেখিয়ে বলে উঠে তার নষ্ট।পুরো তার ক্রয় করে আনুন।আবার বলে তাড়াতাড়ি করুন।আমাদের আরও কাজ আছে।একটা কাজ নিয়ে বসে থাকলে তো হবেনা।গ্রাহকরা পড়েন ফাঁপড়ে।ঘরে দুগ্ধপোষ্য শিশু।কারেন্ট তো  আগে আনতে হবে।এই সুযোগে অমানবিক দালাল চক্র বাড়তি টাকা গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নেয়।গরীব গ্রাহকের ইমোশনকে কাজে লাগিয়ে বেণিয়া দস্যুদের এই দস্যুবৃত্তি আর কতদিন চলবে? সাধারণ গ্রাহকরা ময়মনসিংহ বিদ্যুৎ বিভাগের কাছে সেটাই জানতে চান।জানা গেছে,বিষয়টা ময়মনসিংহ বিদ্যুৎ বিভাগের বর্তমানে ওপেন সিক্রেট পর্যায়ে চলে গেছে।আরও জানাগেছে যদি কোন বাসাবাড়ি সংলগ্ন রাস্তায় বিদ্যুতের ট্রান্সফরমার নষ্ট হয়ে যায় তাহলে সেই রোডের সমস্ত বাসাবাড়ির বাসিন্দাদের সাড়ে সতরো বেজে যায়।ফোনের পর ফোন করেও বিদ্যুৎ বিভাগের লোকজন আসে কি আসেনা।কথা বলে কি বলেনা।এভাবেই দিন পাচেক চলে যায়।গ্রাহক থাকেন অন্ধকারে।জানা গেছে,এরপর সম্পূর্ণ মানবতা বিরোধী কাজটি করে ময়মনসিংহ বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিভাগ ট্রান্সফরমার ঠিক করার উধৃতি দিয়ে বলেন ট্রান্সফরমার বিদ্যুৎ বিভাগ ঠিক করে দিবে তবে এজন্যে সংশ্লিষ্ট এলাকাবাসিকে চাদা দিতে হবে।চাঁদা কেন জানতে চাইলে বিদ্যুৎ বিভাগের দালালচক্র জানান ট্রান্সফরমারের মূল্য বেশী তাই এলাকার লোকজনদের কাছ থেকে টাকা নিয়ে ট্রান্সফরমার নিয়ে আসতে হবে।এ সময় বিদ্যুৎ গ্রাহকদের মাঝে অসন্তোষ ও উত্তেজনা বেড়ে উঠে যার কোন পাত্তাই দেননা ময়মনসিংহ স্টেশন রোডস্হ বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী ও বিভাগীয় কর্মকর্তা-কর্মচারিরা।কিন্তু বিদ্যুতের সাধারণ গ্রাহকরা বলছেন এভাবে গ্রাহকদের গলা কেটে ময়মনসিংহ বিদ্যুৎ বিভাগের কথিত দালালচক্র আর কতদিন এভাবে দাপিয়ে বেড়াবে সেটাই এখন দেখার বিষয়।এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে,নির্বাহী প্রকৌশলী সুব্রত রায় তা অস্বীকার করেন।তবেএ ব্যপারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের জরুরী দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন বিদ্যুৎ গ্রাহকগন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!