
মোঃ মিজানুর রহমান
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় র্যালিও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ পালন করা হয়েছে।পাকুন্দিয়া উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।বৃহস্পতিবার ২ রা জানুয়ারী সকালে পাকুন্দিয়া উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাল হোসেন প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন,বর্তমান সরকার দেশের দুস্থ,দরিদ্র,অসহায় শিশু,প্রতিবন্ধী,কিশোর-কিশোরী,স্বামী পরিত্যক্ত নারী ও বয়স্ক ভাতা,প্রতিবন্ধী ভাতা,বিধবা ভাতা প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।সামাজিক সেবার পরিধি আরও বৃদ্ধি করতে সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে একযোগে কাজ করতে হবে।পাশাপাশি সেবামূলক কর্মকাণ্ডে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহজাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মামুন সরকার,উপজেলা কৃষি অফিসার নুরে আলম,চরফরাদী ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান,সুখিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ টিটু প্রমুখ,সভায় সাংবাদিক ও উপজেলা শিক্ষা অফিসার,সমাজসেবা অফিসারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতর প্রধান এর আগে উপজেলা নিবার্হী অফিসার নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।