1. admin@auchsangbad.com : admin :
বাঘায় ৩০০০ পিছ ইয়াবাসহ আটক রবিন।  - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

বাঘায় ৩০০০ পিছ ইয়াবাসহ আটক রবিন। 

  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৯৮ বার পঠিত

আবুল হাশেম-রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর বাঘায় ৩০০০ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল আনুমানিক সাড়ে ৪টায় বাঘা উপজেলাধীন বিনোদপুর বাজারস্থ বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ গেইটের সামনে থেকে ৩০০০ পিছ ইয়াবাসহ তাকে আটক করে ডিবি পুলিশ।আটককৃত হলেন বাঘা উপজেলাধীন পাকুড়িয়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে মোঃ রবিউল ইসলাম রবিন (২৩)।ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স-সহ গত ৩০ ডিসেম্বর ২০২৪ খ্রি. বিকাল ০৪.২০ টায় বাঘা থানাধীন মীরগঞ্জ বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বাঘা থানাধীন বিনোদপুর বাজারস্থ বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ গেইটের সামনে পাঁকা রাস্তার সম্মুখে একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ আব্দুর রহিম ফোর্স-সহ গত ৩০ ডিসেম্বর ২০২৪ খ্রি. বিকাল ০৪.২৫ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে বিকাল ০৪.৩৫ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ রবিউল ইসলাম রবিনের দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট হতে ১৫ টি নীল রঙের এয়ারটাইট প্যাকেটে অবৈধ মাদকদ্রব্য ৩০০০ পিছ ইয়াবা ট্যাবলেট-সহ তাকে গ্রেফতার করে।প্রসঙ্গত উল্লেখ্য, অপর একজন সহযোগী মাদকব্যবসায়ী মোঃ পারভেজ (৩৬), পিতা-মৃত কালাম, সাং-পারসাওতা, থানা-বাঘা, জেলা-রাজশাহী ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়।ইয়াবা উদ্ধারের এ ঘটনায় আটককৃত মোঃ রবিউল ইসলাম রবিন ও পলাতক মোঃ পারভেজদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!