1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে আলাদিনের চেরাগ পেয়েছেন এস আই আলাউদ্দিন ঘুরে ফিরে এক জায়গাতেই!বেতন ছাড়াও লক্ষ লক্ষ টাকা ফাউ কামাই - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ময়মনসিংহে আলাদিনের চেরাগ পেয়েছেন এস আই আলাউদ্দিন ঘুরে ফিরে এক জায়গাতেই!বেতন ছাড়াও লক্ষ লক্ষ টাকা ফাউ কামাই

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২৬১ বার পঠিত

এস আই আলাউদ্দিন

বিশেষ প্রতিনিধিঃ

ময়মনসিংহ জেলা পুলিশের ডিবি শাখার এস আই আলাউদ্দিন দীর্ঘদিন ধরে ময়মনসিংহ মহানগরেই দাপটের সাথে ছড়ি ঘুরিয়ে চলছে বছরের পর বছর!অনুসন্ধান করে জানা গেছে,ময়মনসিংহ ডিবির এস আই আলাউদ্দিনকে তার বদ খেয়ালের কারণে মাঝে হালুয়াঘাট বদলি করা হয়েছিল কিন্তু তড়িৎ গতিতেই অবিশ্বাস্য কারণে ময়মনসিংহ কোতোয়ালি থানায় নিয়ে আসা হয় এবং একই কারণেই আবার ডিবিতেই তাকে স্হিত করা হয়।সেই সাথে পতিত আওয়ামীলীগ সরকারের পুরোটা সময়েই এক চেটিয়া রাজত্ব করে গেছেন ডিবির এই আলাউদ্দিন।জানা গেছে,আওয়ামী লীগ সরকারের সময় কোন জবাবদিহিতা না থাকার ফলেই এস আই আলাউদ্দিন সহ এই সকল ধূর্তবাজ ডিবি কর্মকর্তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে।গূরুতর অভিযোগে প্রকাশ,ডিবি আলাউদ্দিন সরকারি চাকরি হিসেবে ডিবিতে দীর্ঘদিন ময়মনসিংহে থাকার ফলে ক্রাইমজোন গুলোর গডফাদারদের সাথে ডিবি আলাউদ্দিনের হয়ে গেছে দারুন সখ্যতা।এর ফলে ময়মনসিংহ ডিবিতেই যে ক্রাইমগুলো হচ্ছে সেটা শুনলে গা শিউরে ওঠে কারণ অবশ্যই ভুলে গেলে চলবেনা ডিবি ময়মনসিংহ জেলা পুলিশের একটি স্পর্শকাতর বিভাগ।এখানে যেমন জনসাধারণ তথা আন পাবলিকের সাথে দূরত্ব বজায় রেখে চলা প্রয়োজন তেমনি ডিবি অফিসকেও হাট-বাজার বানিয়ে ফেলা অনুচিৎ।এটা খেয়াল রাখতে হবে।অভিযোগে আরও জানা গেছে,ডিবি এস আই  আলাউদ্দিন ময়মনসিংহের ক্রাইম জোন গুলোর মাদক ব্যবসায়ীদের সাথে নিজেই মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন তবে এক্ষেত্রে আলাউদ্দিন একটু চোখ-কান খোলা রেখে নিজেকে সেভ রাখার চেষ্টা করেন।জানা গেছে,আলাউদ্দিনের ব্যবসায়ীক পণ্যের মধ্যে রয়েছে হেরোইন বিদেশি মদ আইস গাঁজা ইত্যাদি বিভিন্ন প্রকারের সর্বনাশা মাদকদ্রব্য।জানা গেছে,ডিবি এস আই  আলাউদ্দিনের এই মাদক ব্যবসা এখন অনেকটাই প্রকাশ্যরুপ নিয়েছে।ফলে ময়মনসিংহের ক্রাইমজোন বলে কথিত মাদক সেন্টারের আশে পাশের জনবসতিদের মাঝে হুমকি দেখা দিয়েছে।এছাড়াও বিভিন্ন প্রিন্ট মিডিয়াতেও মাদক নিয়ে ব্যবসা করার ঘটনা নিয়ে আলাউদ্দিনকে দায়ী করা হলেও সে সময় কর্তৃত্ববাদী আওয়ামীলীগ সরকারের কোন জবাবদিহিতা না থাকার কারণে ডিবি আলাউদ্দিন আরও বেপরোয়া হয়ে উঠেছিলেন বলে কর্তব্যরত সাংবাদিক মহল মনে করে থাকেন।জানা গেছে,প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা ডিবি আলাউদ্দিনের এই নেতিবাচক রুপ ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আখতার উল আলমকে অবহিত করে অতি দ্রুত আলাউদ্দিনকে অন্যত্র বদলির দাবি জানিয়েছেন।সেই সাথে ডিবি এস আই  আলাউদ্দিনের কারণেই সংবাদপত্রে প্রায় প্রতিদিনই সংবাদ শিরোনাম হচ্ছে ময়মনসিংহে এখন হাত বাড়ালেই পাওয়া যায় সর্বনাশা মাদক– যা জেলা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন  করছে বলে মনে করছেন ময়মনসিংহের সচেতন জনতা।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!