
মোঃ মিজানুর রহমান,
শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের স্লোগানে কিশোরগঞ্জের বাজিতপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রোববার ২৯ ডিসেম্বর সকাল ১০ টার দিকে উপজেলার সরারচর মডেল স্কুল সংলগ্ন হলরুমে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।উপজেলা শাখার সভাপতি ডা. নুরুজ্জামান আশরাফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা কমিটির প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী,প্রধান আলোচক হিসেবে জেলা কমিটির সভাপতি এড. খালেদ হাসান জুম্মন,বিশেষ অতিথি হিসেবে উপজেলা কমিটির প্রধান উপদেষ্ঠা ডা. মোঃ ইয়াকুত আলী ও জেলা কমিটির সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।এসময় বক্তারা শ্রমিকদের সময়মতো মজুরি প্রদান,ইসলামিক শ্রমনীতি বাস্তবায়ন ও শিশুশ্রম বন্ধসহ শ্রমিকদের কল্যাণে সরকারকে যুগোপযোগী সিদ্বান্ত নেওয়ার আহ্বান জানান।