1. admin@auchsangbad.com : admin :
মালচিং পদ্ধতিতে নিরাপদ সবজি চাষে সফল প্রবাসী সোহেল - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

মালচিং পদ্ধতিতে নিরাপদ সবজি চাষে সফল প্রবাসী সোহেল

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৭ বার পঠিত

মাইনুল হক মেনু: কটিয়াদী

কিশোরগঞ্জের কটিয়াদীতে মালচিং পদ্ধতিতে সবজি চাষে সফল প্রবাস ফেরৎ সোহেল মিয়া।তিনি রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের প্রযুক্তির ব্যবহারে মালচিং পদ্ধতিতে ৫২ শতাংশ জমিতে খিড়া ও মিষ্টি কুমড়া চাষ করেছেন।তিনি আশা করেন সকল খরচ মিটিয়ে অন্তত চার থেকে পাঁচগুন লাভবান হবে।মালচিং পদ্ধতিতে সবজি চাষ দেখে পার্শ্ববর্তী এলাকার বেকার যুবকেরা আগ্রহী হয়ে উঠছেন এ পুদ্ধুততে সবজি চাষে।সোহেল মিয়া কটিয়াদী পৌর সভার চরিয়াকোনা মহল্লার মৃত কাঞ্চন মিয়ার ছেলে।সরেজমিনে গিয়ে জানা যায়,কটিয়াদী উপজেলা কৃষি বিভাগের পরামর্শে প্রথমবারের মতো ৫২ শতক জমিতে মালচিং পদ্ধতিতে এক সাথে খিড়া ও মিষ্টি কুমড়া চাষ করেন সোহেল মিয়া।তিনি গত অক্টোবরের প্রথম দিকে জমিতে চারা রোপণ করেন। ৩০-৩৫ দিনের মধ্যে ফলন আসা শুরু হয়। বর্তমানে তিনি খিড়া বিক্রি শুরু করেছেন।মালচিং পদ্ধতিতে ৫২ শতক জমিতে খিড়া ও মিষ্টি কুমড়া চাষে সব মিলিয়ে ৫০-৫৫ হাজার টাকার মতো খরচ হয়েছে।ফলন ভালো হওয়ায় এবং বাজারদর ভালো থাকায় খরচ মিটিয়ে তিনি অন্তত ৪-৫ গুন লাভবান হবেন বলে আশা করছেন তিনি।কটিয়াদী উপজেলা কৃষি বিভাগ জানায়,সবজি চাষের জন্য এখানকার মাটি খুবই উপযোগী।শীতকালীন শাক-সবজির মধ্যে এখানে প্রচুর পরিমাণে খিড়া,মিষ্টি কুমড়া,ফুলকপি,বাঁধাকপি,শিম,আলু, টমেটো,মুলা,লাউসহ বিভিন্ন জাতের সবজির আবাদ হয়। এ বছর উপজেলার ১টি পৌরসভা এবং ৯টি ইউনিয়নে ১০০ হেক্টর জমিতে খিড়া ও মিষ্টি কুমড়া আবাদ হয়েছে।
পৌর সভার চরিয়াকোনা মহল্লার প্রবাস ফেরৎ কৃষক সোহেল মিয়া বলেন, আমি বিদেশ থেকে বাড়িতে এসে বেকার হয়ে পড়ি।পরে উপ-সহকারী কৃষি অফিসার মইনুল ইসলামের পরামর্শে আমি ৫২ শতক জমিতে মালচিং পদ্ধতিতে প্রথমবারের মতো এক সাথে খিড়া ও মিষ্টি কুমড়া চাষ করেছি।সবমিলে খরচ হয়েছে ৫০-৫৫ হাজার টাকার মতো।খিড়া বিক্রি করেই আমার খরচ মিটিয়ে যাবে।মিষ্টি কুমড়াতে অন্তত চারগুণ লাভ হবে।সোহেলের চাচা মজনু মিয়া বলেন,একসাথে দুইটি সবজি আবাদ দেখে আমার খুবই ভালো লেগেছে।এক সাথে দুই প্রকারের সবজি চাষ এর আগে দেখিনি।আগামীতে আমিও এইভাবে মালচিং পদ্ধতিতে সবজি চাষ করবো।পৌর সভা ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মইনুল ইসলাম জানান,চরিয়াকোনা মহল্লার কৃষক সোহেল মিয়াকে রাসায়নিকের পরিবর্তে জৈব প্রযুক্তির ব্যবহার করে মালচিং পদ্ধতিতে এক সাথে দুইটি সবজি খিড়া ও মিষ্টি কুমড়া চাষের পরামর্শ দিয়েছি। ৫২ শতক জমিতে খিড়া ও মিষ্টি কুমড়া চাষ করতে প্রায় ৫৫ হাজার টাকার মত খরচ হয়েছে।ইতিমধ্যে ৩০ হাজার টাকার মত খিড়া বিক্রি করেছে।জমিতে যে পরিমাণ খিড়া রয়েছে খরচ মিটিয়ে কিছু লাভ থাকবে।মিষ্টি কুমড়া থেকে ২-৩ লক্ষ টাকা লাভ হবে বলে মনে করি।কটিয়াদী উপজেলা কৃষি অফিসার মো. শফিকুল ইসলাম ভুঞা জানান,উপজেলায় ১০০ হেক্টর জমিতে খিড়া ও মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে।খিড়া মূলত স্বল্পকালীন ফসল ৩০-৩৫ দিনেই ফলন দেয়। কীটনাশক ব্যবহার না করে জৈব সার ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্যসম্মত সবজি চাষের জন্য কৃষি বিভাগ কৃষকদের পাশে থেকে পরামর্শ দিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!